সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে অনেকেই রাতে মোজা না পরে বিছানায় যেতেই পারেন না। এই অভ্যাস নিয়ে রসিকতা কম হয় না। শীতকাতুরে মানুষদের এই আচরণ নিয়ে অনেকেই টিটকিরি করে। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এই অদ্ভুত অভ্যাসের নেপথ্যে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্যগুণ। সঠিক নিয়ম মেনে মোজা পরে ঘুমালে শরীরের অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে বলে বিশেষজ্ঞের মত।

মোজা পরলে পায়ের পাতা গরম হয়। এর ফলে রক্তনালিগুলো প্রসারিত হয়। চিকিৎসাবিদ্যায় একে ‘ভ্যাসোডাইলেশন’ বলে। এটি মস্তিষ্ককে সংকেত পাঠায়। এর ফলে শরীরের তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসে। অবিলম্বে ঘুম নেমে আসে চোখের পাতায়।
যাঁদের রক্ত সঞ্চালনে সমস্যা আছে বা মাঝরাতে পা ঝিনঝিন করে, তাঁদের জন্য মোজা পরা আশীর্বাদস্বরূপ। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। পায়ের ক্র্যাম্প কমায়। এছাড়া রাতে পায়ে ময়েশ্চারাইজার মেখে সুতির মোজা পরলে গোড়ালি ফাটা কমে। পায়ের ত্বক নরম থাকে।
তবে সব মোজা ঘুমের জন্য ভালো নয়। খুব টাইট বা সিন্থেটিক মোজা পরলে হিতে বিপরীত হতে পারে। এতে পায়ে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। পরিবর্তে সুতি বা পশমের তৈরি ঢিলেঢালা ও পরিষ্কার মোজা ব্যবহার করুন।
মোজা পরে ঘুমানো সাধারণত নিরাপদ। আপনার ঘুমে যদি কোনও ব্যাঘাত না ঘটে, তাহলে আপনি মোজা পরে ঘুমোতেই পারেন। কিন্তু যদি অস্বস্তি হয় বা খুব গরম লাগে, তবে শরীর যা বলছে তা শোনা বুদ্ধিমানের কাজ হবে।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক