সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিউটি স্টুডিওতে কেমিক্যাল পিল একটি জনপ্রিয় ট্রিটমেন্ট। ত্বকের উজ্জ্বলতা বা টেক্সচার বজায় রাখতে এই এক্সফোলিয়েটিং সলিউশনের কোনও তুলনা হয় না। কিন্তু এই ধরনের চিকিৎসায় ব্যবহৃত রাসায়নিক পদার্থের সঠিক ডোজ এবং তার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। নাহলেই ঘটতে পারে বড়সড় বিপদ। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সেলিব্রিটি ফেশিয়ালিস্ট সোনিয়া ডাকারের বিরুদ্ধে এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে। এক গ্রাহক অভিযোগ এনেছেন, সোনিয়ার ট্রিটমেন্টের ফলে তার মুখে স্থায়ীভাবে পোড়া ছোপ ছোপ দাগ তৈরি হয়। ঘটনাটি ইন্সটাগ্রামে পোস্ট করে বিস্তারিত জানানোর পরই কসমেটিকস শিল্পে গ্রাহকের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
View this post on InstagramAdvertisement
বর্তমানে ভিক্টোরিয়া ব্যক্তিগতভাবে সোনিয়ার বিরুদ্ধে প্রতারণা, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রভৃতি গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছেন। তিনি ৩১ লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেলের অফিসও সোনিয়া ডাকারের প্রতিষ্ঠান ও এস্থেটিশিয়ান উভয়ের লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের জন্য উদ্যোগ নিচ্ছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
নেপাল থেকে ‘শিক্ষা’, সিকিমে বিপজ্জনক হ্রদ থেকে পাম্পে ৮০ লক্ষ ঘনমিটার জল নিষ্কাষণ!
-
ইতিহাসে প্রথমবার! এশিয়াডের আগেই ক্রিকেটের লড়াইয়ে ভারত-জাপান, কেন?
-
সহায় ‘ভীম’! পৃথিবীর বাইরে জনবসতির খোঁজে নতুন পরীক্ষা ভারতের ‘গগনযাত্রী’ শুভাংশুর
-
ম্যাসাজ অতীত, পিঠ চুলকেই মাসে আয় ১৪ লক্ষ! আবেদন করবেন নাকি?
-
‘বিয়ের জন্য আয়েশা বেগম হয়েছেন’, শর্মিলাকে চরম তোপ ‘শক্তিমান’ মুকেশের! প্রশ্ন ধর্ম নিয়েও