সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে নাজেহাল শহরবাসী। আর গরম থেকে কিছুটা রেহাই পেতে ঠান্ডা জল খাওয়া তো রোজকার ব্যাপার। শুধু তাই নয়। ফ্রিজ ছাড়া আমরা জাস্ট বেঁচে থাকতেই পারব না। খাবার বেশি হলে ফ্রিজে রাখা হোক কিংবা সপ্তাহের সবজি ফ্রিজে রাখা। ফ্রিজ একবার বিকল হয়ে পড়লে বোঝা যায়, ফ্রিজের গুরুত্ব কতটা। কিন্তু তা বলে এক টানা ফ্রিজ চালানো ভাল নয়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে। তাই ২৪ ঘণ্টা ফ্রিজ চললে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
১) প্রথমেই বলে রাখা দরকার। সপ্তাহে অন্তত একদিন ভাল করে ফ্রিজ পরিষ্কার করুন। ডিপ ফ্রিজে বরফ বেশি জমে গেলে ডিফ্রশড করুন। দেখবেন এতে ফ্রিজের আয়ু দীর্ঘ হবে।
২) ফ্রিজের ভিতরে জায়গা ফাঁকা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতাও তত কমে যাবে। তাই ফ্রিজ খালি অবস্থায় না চালানোই ভাল। এতে বিল বাড়বে। ফ্রিজে পর্যাপ্ত খাবার রাখুন। এতে ফ্রিজও ভাল থাকবে। বিলও কম আসবে।
[আরও পড়ুন: গরমে ঠিকঠাক ঘুম হচ্ছে না? সুতির চাদরেই লুকিয়ে সমাধান ]
৩) ফ্রিজের ভিতর খাবারগুলি এমন ভাবে রাখুন যেন যথেষ্ট বাতাস চলাচল করতে পারে।
৪) বার বার ফ্রিজের দরজা খুলবেন না। বরং একবারেই কাজ সেরে নিন। খেয়াল রাখবেন, ফ্রিজের দরজা যেন ঠিকঠাক বন্ধ হয়।
৫) ছড়িয়ে ছিটিয়ে খাবার রাখবেন না। বরং প্রত্যেকটি খাবারকে আলাদা আলাদা কন্টেনরে রাখতে হবে। তাহলে ফ্রিজ পরিষ্কারও থাকবে এবং আয়ুও বৃদ্ধি পাবে। গরমে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারেন। তবে মাঝেমাঝে ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে পারেন। তাতে ফ্রিজে রাখা খাবারদাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় কম।
[আরও পড়ুন: বহুদিন বন্ধ রাখার পর এসি চালাচ্ছেন? মাথায় রাখুন এই ৪ বিষয় ]
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে