Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Avoid these nine unlucky things into your home

বাড়িতে এই ৯টি সামগ্রী রেখেছেন? দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনছেন না তো

আরও সুন্দর হয়ে উঠুক আপনার গৃহকোণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ১৬:৪৮

options
link
বাড়িতে এই ৯টি সামগ্রী রেখেছেন? দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনছেন না তো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুখী গৃহকোণ দিনে দিনে আরও সুন্দর হোক, তা চান সকলেই। পরিবারের উপর যাতে কোনও অশুভ শক্তির প্রভাব না পড়ে, সে কারণে কত কিছুই না করি আমরা। কিন্তু জানেন কি আপনার সাধের বাড়িতে থাকা কিছু জিনিসপত্রই বয়ে আনতে পারে দুর্ভাগ্য। চরম ক্ষতি হতে পারে আপনার। কোন কোন জিনিস বাড়িতে থাকলে বিপদে পড়তে পারেন, তা বুঝতে পারছেন না তাই তো? আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ তথ্য।

ঘড়ি খারাপ হয়ে যাওয়া নতুন কিছু নয়। যেকোনও সময় তা হতেই পারে। কিন্তু বাড়িতে ভুলেও খারাপ হয়ে ঘড়ি রাখবেন না। তার কুপ্রভাব পড়তে পারে আপনার পরিবারের উপর।

Advertisement

Clock

বাড়িতে গাছ বসানোর প্রবণতা থাকে অনেকেরই। নানা ফুল গাছই মূলত বাড়িতে বসানো হয়ে থাকে। তবে ক্যাকটাস জাতীয় গাছও বাড়ির ব্যালকনিতে রাখেন কেউ কেউ। কিন্তু জানেন কি অনেকেই মনে কাঁটাজাতীয় এই গাছের প্রভাবে আপনার বাড়ির সুখশান্তি নষ্ট হতে পারে। জীবন হয়ে উঠতে পারে কণ্টকময়।

Cactus

[আরও পড়ুন: জামায় ঘামের দাগ? দূর করুন এই ৫ ঘরোয়া টোটকায়]

বাড়িতে এমন কোনও ছবি রাখবেন না যাতে দুঃখ কিংবা বিষাদ প্রকাশ পায়। কারণ, এই ছবি আপনার বাড়িতে নেতিবাচকতার জন্ম দিতে পারে। তার পরিবর্তে এমন কোনও ছবি রাখুন যা দেখলে নিমেষে মন ভাল হয়ে যায়।

Depressed

তাজমহলের প্রতিকৃতি অনেকের বাড়িতেই থাকে। তবে কেউ কেউ মনে করেন, তাজমহলের প্রতিকৃতি বাড়িতে না রাখাই ভাল। কারণ, এটি একটি স্মৃতিসৌধ।

Tajmahal

ভাঙা আসবাবপত্র ভুলেও বাড়িতে রাখবেন না। তাতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Furniture

শোওয়ার ঘরে আয়না রাখেন অনেকেই। তবে ভেঙে যাওয়া আয়না যাতে বাড়িতে না থাকে, সেদিকে নজর রাখুন। ঘুমোতে যাওয়ার আগে কিংবা ঘুম থেকে উঠে ভুলেও ভাঙা আয়নায় মুখ দেখবেন না।

Mirror

বাড়ির খাটের নিচে কোনও আবর্জনা রাখবেন না। তা আপনার ঘুমের ক্ষতি করতে পারে।

Bed-room light

যাঁরা নাচের সঙ্গে যুক্ত তাঁদের বাড়িতে নটরাজের মূর্তি থাকে। তবে নটরাজ একদিকে যেমন শিল্প তেমনি আবার ধ্বংসেরও প্রতিমূর্তি। তাই তা বাড়িতে রাখার আগে ভাল করে সবদিক বিবেচনা করুন।

Nataraj

বাড়ির দরজায় কালো রং ভুলেও করবেন না। ফেংশুই মতে, কালো দরজা দুর্ভাগ্য বয়ে আনে।

Black door

[আরও পড়ুন: বাঁশের টুথব্রাশেই শুরু হোক দিন, দাঁতের যত্নের সঙ্গে রুখবে দূষণও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.