Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
DIY Room Freshener

বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনার নয়, ম্যাজিক দেখাবে এই ঘরোয়া টোটকা

বর্ষার এই মরশুম অনেকেরই বেশ প্রিয়। কিন্তু এই মরশুমের সঙ্গে ফ্রি-তে জোটে মস্ত এক সমস্যাও। একটানা বৃষ্টি হলেই ঘরে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ ছড়ায়। দূর করবেন কীভাবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৮:০৫

options
link
বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনার নয়, ম্যাজিক দেখাবে এই ঘরোয়া টোটকা zoom
ফাইল ছবি
Advertisement

আকাশজুড়ে মেঘের ঘনঘটা। জানলা দিয়ে আসছে ঠান্ডা হাওয়া। বর্ষার এই মরশুম অনেকেরই বেশ প্রিয়। কিন্তু এই মরশুমের সঙ্গে ফ্রি-তে জোটে মস্ত এক সমস্যাও। একটানা বৃষ্টি হলেই ঘরে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ ছড়ায়। দেওয়ালের স্যাঁতসেঁতে ভাব আর গুমোট গন্ধ মিলেমিশে বারোটা বাজিয়ে দেয় ঘরের। বিশেষ করে যে সব ঘরে আলো-হাওয়া কম খেলে, সেখানে এই সমস্যা বেশি। দামি রুম ফ্রেশনার স্প্রে করেও খুব একটা লাভ হয় না। তবে চিন্তা নেই। রান্নাঘরের মাত্র কয়েকটি চেনা উপাদান ফুটিয়ে নিলেই কেল্লাফতে! কী বিশ্বাস হচ্ছে না? মাত্র ৫ মিনিটে ঘর হয়ে উঠবে সুবাসিত। নিজে ট্রাই করে দেখুন।

How to Make a DIY Room Freshener with Kitchen Ingredients
ফাইল ছবি

লেবুর খোসা আর তেজপাতা
পাতিলেবু ব্যবহারের পর আমরা খোসাটা ফেলে দিই। এবার থেকে আর তা না করে জমিয়ে রাখুন। একটা পাত্রে জল নিয়ে তাতে দুটো লেবুর খোসা আর একটা তেজপাতা দিয়ে দিন। এবার জলটা ভালো করে ফোটান। জল ফুটতে শুরু করলেই ম্যাজিক দেখতে পাবেন। লেবুর চমৎকার ফ্রেশ গন্ধ আর তেজপাতার ঝাঁঝালো সুবাস নিমেষে ঘরের ভ্যাপসা গন্ধকে তাড়িয়ে দেবে। এই গন্ধ ফুসফুসের জন্যও বেশ ভালো। উপরন্তু, তেজপাতার গন্ধ বাতাসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও মশা-মাছি তাড়াতেও সাহায্য করে।

Advertisement

কফির কামাল
কফি শপে ঢুকলেই মন ভালো করা একটা গন্ধ পাওয়া যায়। এবার আপনার ঘরকেও বানিয়ে ফেলুন তেমনই ক্যাফে। একটা পাত্রে জল নিয়ে তাতে দু’চামচ কফি পাউডার মিশিয়ে দিন। এবার হালকা আঁচে জলটা ফোটান। ধীরে ধীরে কফির চনমনে সুবাস পুরো বাড়িকে ভরিয়ে তুলবে। বর্ষার অলস বিকেলে এই সুগন্ধ মনকে চাঙ্গা করতে বাধ্য।

DIY Room Freshener: Eliminate Musty Monsoon Smell in Just 5 Minutes
ফাইল ছবি

কমলার খোসা
ঘরে যদি কমলালেবু বা মোসাম্বি লেবুর খোসা থাকে, তবে তাও দারুণ কাজে আসতে পারে। তাজা খোসা হোক কিংবা শুকনো খোসার গুঁড়ো, জলের মধ্যে ফুটিয়ে নিলেই কাজ শেষ। লেবুর সাইট্রাস গন্ধ ঘরকে এক লহমায় তরতাজা করে তোলে।

লবঙ্গের ম্যাজিক
রান্নাঘরের কৌটো থেকে চার-পাঁচটা লবঙ্গ বার করে নিন। জলের মধ্যে লবঙ্গ ফেলে ফুটিয়ে নিন কিছুক্ষণ। লবঙ্গ ফোটা জলের বাষ্প চারদিকের স্যাঁতসেঁতে গন্ধ শুষে নেয়। এটি প্রাকৃতিকভাবে ঘরকে ব্যাকটেরিয়ামুক্ত রাখতেও সাহায্য করে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.