Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Pet Expenses

বাড়িতে চারপেয়ে সদস্য আনার পরিকল্পনা? আগেই জেনে নিন মাসে কত খরচ হতে পারে

ওরা কিন্তু নিজের নাড়ি ছেঁড়া সন্তানের থেকে কোনও অংশে কম নয়। খাওয়া-দাওয়ার পাশাপাশি যত্ন প্রয়োজন এদেরও। যা যথেষ্ট খরচ সাপেক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৭:৫২

options
link
বাড়িতে চারপেয়ে সদস্য আনার পরিকল্পনা? আগেই জেনে নিন মাসে কত খরচ হতে পারে zoom

চারপেয়েদের কে না ভালোবাসে! ওদের সঙ্গ যেন নিমেষে সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, ভালো করে দেয় মন। সেই কারণেই বর্তমানে দেখা যায় অধিকাংশের বাড়িতেই চারপেয়ে সদস্য। আবার অনেকেই আছেন যারা ভাবনাচিন্তা করছেন বাড়িতে কুকুর বা বিড়াল আনার। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা আবশ্যক, ওরা কিন্তু নিজের নাড়ি ছেঁড়া সন্তানের থেকে কোনও অংশে কম নয়। খাওয়া-দাওয়ার পাশাপাশি যত্ন প্রয়োজন এদেরও। যা যথেষ্ট খরচ সাপেক্ষ। গ্যাঁটের কড়ি খরচ করে ওদের বাড়িতে নিয়ে আসার আগে এবিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। কারণ, অনেকক্ষেত্রেই দেখা যায় ঝোঁকের বসে চারপেয়েদের বাড়িতে আনলেও সঠিক পরিচর্যা দিতে পারেন না কেউ কেউ। ফলে কিছুদিন পর তাদের ছেড়ে দেওয়া হয় রাস্তায়। যা চারপেয়েদের জন্য মৃত্যুসম। চলুন তাই আজ জেনে নেওয়া যাক, ভারতে বাড়িতে একটি কুকুর থাকলে সব মিলিয়ে মাসে তার পিছনে কেমন খরচ হতে পারে।  

Here is Pet Expenses In India Every Owner Must Know
জেনে নিন মাসে কত খরচ হতে পারে পোষ্যের জন্য।

১. এক্ষেত্রে প্রথম যেটা মাথায় রাখতে হবে তা হল, খাওয়ার খরচ। যদিও তা নির্ভর করে কুকুরের সাইজ ও প্রজাতির উপর। মাঝারি সাইজের কুকুরের ক্ষেত্রে কেনা ডগ ফুড বা বাড়িতে তৈরি খাবার, যাই দেন না কেন, মাসে খরচ ২ হাজার থেকে ৬ হাজারের মধ্যে। কেনা খাবারের ক্ষেত্রে ব্র্যান্ড ও কোয়ালিটির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দাম। বিড়ালের ক্ষেত্রে খরচটা কিছুটা কম। মাসে দেড় থেকে চারহাজারের মধ্যে। অনেকেই পোষ্যকে মাঝে মধ্যেই ট্রিট ও সাপ্লিমেন্ট দেন, তার খবচ আলাদা।

Advertisement

২. মানুষের মতোই ওদেরও গ্রুমিং প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে ওদেরও। এক্ষেত্রে একটি কুকুরের পিছনে মাসে খরচ হতে পারে ৫০০ থেকে ৩০০০ টাকা।

৩. পোষ্য পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হল স্বাস্থ্য। ভ্যাকসিনেশন তো রয়েছেই, এছাড়া নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসা বাবদ মাসে খরচ ধরে রাখুন ৫০০ থেকে ২০০০ টাকা। এছাড়া আচমকা অসুস্থ হয়ে পড়লে তার খরচ আলাদা।

Here is Pet Expenses In India Every Owner Must Know
জেনে নিন মাসে কত খরচ হতে পারে পোষ্যের জন্য।

৪. পোষ্যদেরও নিজেদের কিছু জিনিস প্রয়োজন। যেমন বিছানা, বাটি, কলার, খেলনা-আরও কত কী। যা সস্তা ভাবলে কিন্তু ভুল করবেন। বর্তমান বাজারমূল্যে একটি কলারেরও ন্যূনতম দাম ৩০০ থেকে ৫০০ টাকা।

৫. সারমেয়র অভিভাবকরা সাধারণত চেষ্টা করেন সন্তান-সম পোষ্যকে বেসিক ট্রেনিং দেওয়ার। ভারতে এই ট্রেনিংয়ের মাসিক খরচ কম করে ৩০০০ টাকা। অর্থাৎ যদি ট্রেনিংয়ের মোট সময়সীমা ৬ মাস হয়, তাহলে খরচ পনেরো হাজার টাকা।

৬. বর্তমান সময়ে পোষ্যের অভিভাবকরা ওদের সঙ্গে নিয়েই ঘুরতে যান। কারণ, ওদের বাড়িতে একা রেখে যাওয়া সমস্যার। সেক্ষেত্রে ট্রেনে যান বা গাড়িতে ওদের কমফোর্ট দিতে খরচ বাড়ে। পেট ফ্রেন্ডলি হোটেলেরও দাম তুলনামূলক বেশি। সেই খরচাও রয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.