কেন হুটহাট বদলে যাচ্ছে কাছের মানুষের আচরণ? আপনি ‘আইসিং’-এর শিকার নন তো!
সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে দ্রুত। আধুনিক ডেটিং দুনিয়ায় এখন নিত্যনতুন শব্দের আনাগোনা। কখনও ‘ঘোস্টিং’, কখনও বা ‘বেঞ্চিং’। তবে ইদানীং তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন আতঙ্কের নাম ‘আইসিং’। আপাতদৃষ্টিতে মিষ্টি শোনালেও, এই প্রবণতা যেকোনও সুস্থ সম্পর্কের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কীভাবে এই আইসিং বিষিয়ে দিচ্ছে মনের আরাম? জানেন কি?
আইসিং আদতে সম্পর্কের সেই পর্যায়, যেখানে সঙ্গী আচমকা আপনার প্রতি উদাসীন হয়ে ওঠেন। অবাক করা ব্যবহার শুরু করেন। প্রেমের শুরুতে সব ঠিক থাকলেও, হঠাৎই যেন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়। সঙ্গী পুরোপুরি হারিয়ে যান না ঠিকই, কিন্তু তাঁর ব্যবহারে আগের সেই উষ্ণতা খুঁজে পাওয়া যায় না। ঠিক যেন সচল এক সম্পর্কের ওপর বরফের আস্তরণ জমা হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অনেক সময় দেখা যায়, সম্পর্কে থাকাকালীন সঙ্গী অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। সরাসরি সে কথা স্বীকার না করে তারা বর্তমান সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। পুরনো সম্পর্ক থেকে ধাপে ধাপে বেরোনোর জন্য তারা আইসিং-এর সাহায্য নেন। এতে একদিকে নিজের দোষ ঢাকা পড়ার একটা সুযোগ থাকে। তেমনই সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ ছিন্ন করাও সহজ হয়।