সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আঁচিলের সমস্যায় কি আপনি জেরবার? আপনার কি মুখ-সহ শরীরের বিভিন্ন অংশেই আঁচিল রয়েছে? কোনও কিছুতেই আঁচিলের হাত থেকে কি রেহাই পাচ্ছেন না? চিকিৎসকের কাছে গিয়েও সুফল মেলেনি? নিরাশ হবেন না৷ বরং ঘরোয়া পদ্ধতিতে নিমেষেই সারান আঁচিল৷ আর বিরক্তি থেকে রেহাই পান৷ আপনার জন্য রইল কয়েকটি টিপস৷
[নতুন বছরে কপাল ফেরাতে বাড়িতে লাগান এই গাছগুলি]
ভিনিগার: ঘরোয়া পদ্ধতিতে আঁচিল সারানোর জন্য ভিনিগারের মতো উপকারী আর কিছুই হতে পারে না৷ ভিনিগার দিয়ে একটি তুলো ভিজিয়ে নিন৷ সারারাত ধরে আঁচিলের উপর ওই ভেজা তুলো লাগিয়ে রাখুন৷ পাঁচদিন ধরে এভাবে আঁচিলে ভিনিগারে ভেজানো তুলো লাগিয়ে দেখুন৷ পরেরদিন ঘুম থেকে উঠেই দেখবেন আঁচিল উধাও৷

[সর্দি-কাশিতে জেরবার? রোগ সারাতে বাড়িতেই বানান কফ সিরাপ]
অ্যালোভেরা: চিকিৎসকদের দাবি, ত্বকে জীবাণু সংক্রমণের জেরেই আঁচিল হয়৷ তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ত্বকে আক্রমণকারী জীবাণুর বিনাশ প্রয়োজন৷ আর এই জীবাণুকে ধ্বংস করে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করতে পারে একমাত্র অ্যালোভেরা৷ কারণ এতে থাকে ম্যালিক অ্যাসিড যা জীবাণুর বংশ ধ্বংস করতে সাহায্য করে৷ হাতে করে অ্যালোভেরা নিয়ে প্রতিদিন আঁচিলের উপর লাগান৷ অ্যালোভেরা শুকিয়ে গেলেই দেখবেন আঁচিল গায়েব৷

বেকিং পাউডার: সামান্য পরিমাণ বেকিং পাউডার নিন৷ তাতে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল দিন৷ এবার একটি মিশ্রণ তৈরি করুন৷ আঁচিলের উপর লাগিয়ে দিন ওই মিশ্রণ৷ সারারাত রাখুন৷ দু-তিনদিন এভাবেই মিশ্রণটি নিয়ম করে লাগান৷ এরপর একদিন ঘুম থেকে উঠে আপনি অবাক হতে বাধ্য৷ কারণ আপনার চোখের নিমেষেই ততক্ষণে গায়েব হয়ে গিয়েছে বিরক্তিকর আঁচিল৷
[ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করুন পারফিউম]

কলার খোসা: আপনি কি কলা খেতে ভালবাসেন? মনের সুখে কলা খান কোনও সমস্যা নেই৷ বরং তা ত্বকের জন্য উপকারী৷ তবে কলা খেয়ে খোসা ফেলার কথা ভুলেও ভাববেন না৷ জানেন কি বিরক্তিকর আঁচিলকে তাড়াতে কলার খোসার যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ প্রতিদিন নিয়ম করে আঁচিলের উপরে কলার খোসার ভিতরের অংশটি ঘসুন৷ দিনকয়েকের মধ্যেই দেখবেন যা চাইছিলেন, তাই হয়েছে৷
[টবের দিন শেষ, নষ্ট হয়ে যাওয়া জিনসে তৈরি করুন বাগান]

রসুন: যেকোনও ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেই রসুন ব্যবহার করা যায়৷ আঁচিল তাড়াতেও রসুনের জুড়ি মেলা ভার৷ কয়েক কোয়া রসুন নিন৷ এবার তা মিহি করে বেটে ফেলুন৷ লাগান আঁচিলের উপর৷ কয়েকদিনের মধ্যেই তফাতটা দেখতে পাবেন নিজের চোখেই৷ তাই আর দেরি না করে আঁচিল তাড়াতে আজই এই ঘরোয়া টোটকার ব্যবহার শুরু করুন৷
[অন্তর্বাস পরিষ্কার করবেন কীভাবে?]

সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন