সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল সাধারণত বাড়ির বাইরে খেলেন সকলে। তা বলে ঘরের কোণে একটুও রং পড়ে থাকবে না, তা আবার হয় নাকি? কোন ফাঁকে যে ঘরের কোণ রঙিন হয়ে যাবে, তা হয়তো আপনার জানাও নেই। কিন্তু এবার ঘর পরিষ্কারের পালা। কীভাবে কম কসরতে ঘর পরিষ্কার করবেন, জেনে নিন কৌশল।
১. মেঝেতে আবির পড়লে, তা তোলার জন্য জল ব্যবহার করবেন না। পরিবর্তে মাইক্রোফাইবার ক্লথ কিংবা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। সাদা মার্বেলের মেঝে হলে সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন।
২. দেওয়ালে অনের সময় রং লেগে যায়। তা পরিষ্কারের জন্য রাসায়নিক ব্যবহার করবেন না। তাতে রঙের ক্ষতি হতে পারে। পরিবর্তে জলে ভেজানো কাপড় দিয়ে দেওয়াল পরিষ্কার করতে পারেন।
৩. বাড়ির আসবাবপত্রও কি রঙে মাখামাখি? অ্যামোনিয়াযুক্ত কোনও ক্লিনার দিয়ে অনায়াসে তা পরিষ্কার করে নিতে পারেন।
৪. এছাড়া ঘর, আসবার পরিষ্কারের জন্য স্পঞ্জ এবং মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। তাতে রং তোলার ক্ষেত্রে কম কসরত করতে হবে।
সর্বশেষ খবর
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের