সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রং করলে দেওয়ালগুলো বড্ড সুন্দর লাগে। তবে সে সুখ চিরস্থায়ী হয় না। সময়ের সঙ্গে দেওয়ালে নোনা ধরতে শুরু করে। বিশেষ করে বর্ষা কালে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া দাপট সহ্য করতে পারে না সিমেন্ট, বালি ও ইট দিয়ে গাঁথা দেওয়ালগুলো।

বৃষ্টি ছাড়াও আরও একাধিক কারণে দেওয়ালে নোনা ধরতে পারে। বাড়ি তৈরি করার সময় যদি বেশি পরিমাণে ক্যালশিয়াম কার্বোনেট, ম্যাগনেশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্লোরাইড কিংবা নাইট্রেট জাতীয় জিনিস ব্যবহার করা হয়। বাড়িতে বা ছাদে যদি ভাল নিকাশি ব্যবস্থা না থাকে তাহলেও নোনা ধরা শুরু হয়ে যায়। দেওয়াল তৈরির সামগ্রী ভাল না হলে অল্প সময়েই দেওয়ালে নোনা ধরে যায়। প্লাস্টার থাকলে তা খসে পড়তে থাকে।
[আরও পড়ুন: সাধন পাণ্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের]
এর থেকে বাঁচার উপায় কী?
সব সমস্যার মতো এরও সমাধান রয়েছে। বাড়িতে যাতে ভালভাবে হাওয়া, বাতাস এবং রোদ প্রবেশ করতে পারে। সেদিকে খেয়াল রাখতে হবে। পর্দা ভিজে গেলেই খুলে অন্য জায়গায় শুকোতে দেবেন।
সস্তার সুবিধা পেতে নিম্নমানের রং দেওয়ালে লাগাবেন না। হ্যাঁ, ভাল রং লাগানোর পরও দেওয়ালে নোনা ধরতে পারে। তবে তা সময় সাপেক্ষ ব্যাপার। ১ থেকে ২ বছর অন্তর দেওয়ালের রং পালটে ফেলা ভাল।

নোনা ধরার পরিমাণ বেড়ে গেলে পুরনো প্লাস্টার ছাড়িয়ে ফেলাই ভাল। নতুন করে প্লাস্টার করে তাতে রংয়ের প্রলেপ দিতে পারেন।
ভিজে ভাব শুষে নিতে কাঠের জুড়ি মেলা ভার। তাই কংক্রিটের দেওয়ালের উপর কাঠের ফলস দেওয়াল লাগাতে পারেন।
আরেকটি উপায়ের কথা শোনা যায়। তেঁতুল ও রসুনের রস লাগানো। আগে দেওয়ালগুলি ভাল করে পরিষ্কার করে নিতে হয়। তারপর তেঁতুল ও রসুনের রস লাগিয়ে দিতে হয়। তারপর রঙের প্রলেপ। এতে নাকি সহজে নোনা ধরে না।

[আরও পড়ুন: ‘টুম্পা সোনা’, ‘লুঙ্গি ডান্সে’র পর ‘পুষ্পা’, ভোট প্রচারে ফের প্যারোডিতে চমক সিপিএমের]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!