সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফল কিনে ফ্রিজে রাখার জায়গা নেই? অথচ মারাত্মক গরমে ফল পেকে একশেষ! মিষ্টি ফলের গন্ধের সঙ্গে ইতি-উতি পোকা ঘুরে বেড়াচ্ছে। একদিকে গুচ্ছের টাকা নষ্ট হওয়ায় ভয়, অন্যদিকে সেই টাকা বাঁচাতে সারাদিন ফলাহার করার চিন্তা এবার ছাড়ুন। জেনে নিন কীভাবে পাকা ফল সংরক্ষিত করলে বেশ কিছুদিন রয়ে-সয়ে খেতে পারবেন।
সূর্যের আলো থেকে সাবধান
তাপ ও গরমে ফল দ্রুত পাকে। তাই সংরক্ষণের সময় এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না। ঠান্ডা জায়গা এবং হাওয়া চলাচল করে। আম, আনারস, তরমুজ, লিচু এরকম জায়গায় রাখুন।

ইথিলিন সমৃদ্ধ ফল থেকে সাবধান
কলা, আপেল, নাশপাতি ইত্যাদিতে ইথিলিন থাকে, যা ফলকে দ্রুত পাকিয়ে দিতে পারে। এগুলোর থেকে অন্যান্য পাক ফলকে দূরে রাখুন।
[আরও পড়ুন: ‘অন্তরঙ্গ’ অন্তর্বাসেই জমবে খেলা, সঙ্গীকে কাবু করার নতুন কায়দা শিখে নিন]
ঠান্ডায় রাখুন
পাকা ফল হলে কিন্তু সাবধান! ভুলেও বাইরে রাখবেন না। ফ্রিজের আলাদা ড্রয়ারে কিংবা কাগজের প্যাকেটে ফল মুড়ে রাখুন। তাহলে আর্দ্রতার ভারসাম্য বজায় থাকবে। বেশ কিছুদিন খাদ্যপোযোগী থাকবে।

এয়ার-টাইট পাত্রের ব্যবহার
পাকা ফল কেটে এয়ার-টাইট বক্সে কিংবা মুখ বন্ধ কোনও প্লাস্টিকের বক্সে রাখুন, এতে বাতাসের সংস্পর্শে আসবে না। ফলে আর্দ্রতার কারণে ফল দ্রুত পাকবেও না।
ভিনিগার ম্যাজিক
দীর্ঘদিন ফল সতেজ রাখতে হলে জলের মধ্যে কিছুটা ভিনিগার এবং নুন মিশিয়ে ৮ মিনিট ভিজিয়ে রাখুন পরে জল ঝরান।

ফ্রিজে রাখার আগে
ভেজা অবস্থায় ফল ফ্রিজে রাখবেন না। বাজার থেকে এনে ধুয়ে নিয়ে ভাল করে শুকিয়ে নিন। তারপর ফ্রিজে ঢোকান।
[আরও পড়ুন: ভোটে জিতেছে প্রিয় দল? উদরপূর্তির লম্বা ফিরিস্তি! গুচ্ছখানেক রেসিপি দেখে নিন]
ডিপ ফ্রিজের ব্যবহার
পাকা ফল ধুয়ে কেটে এয়ার টাইট বক্সে বরফ করে ফেললে সেগুলোর পচন বন্ধ হয়ে যায়। প্রয়োজনমতো জুস তৈরি কিংবা চাটনি বানিয়ে ফেলতে পারেন।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার