সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাত্যহিক জীবনযাপনের ক্ষেত্রে টাকা প্রয়োজন। না হলে অন্ন সংস্থান করাও সম্ভব নয়। আর সংসারে সুখসমৃদ্ধি কে-ই বা না চান। কিন্তু টাকা থাকলেই তো আর হল না। কষ্টার্জিত টাকা কোথায় রাখলে আপনার সংসার ভরে উঠবে ধনসম্পত্তিতে? জেনে নিন কী বলছেন বাস্তুবিদরা (Vastu)।
- বাস্তুবিদদের মতে, ধনদেবী অর্থাৎ লক্ষ্মী অধিষ্ঠান করেন বাড়ির দক্ষিণ দিকে। তাই বাড়িতে থাকা টাকাপয়সা উত্তর দিকে রাখাই উচিত। আর তাতেই আপনার ধনসম্পদের পরিমাণ বাড়বে।
- যে আলমারিতে টাকাপয়সা রাখেন তা ভুলেও দক্ষিণমুখী করে রাখবেন না। কারণ বাস্তবিদরা মনে করেন, দক্ষিণ দিক দিয়ে এসে উত্তরে অধিষ্ঠান করেন ধনদেবী। তাই দক্ষিণ দিকে আলমারি রাখবেন না।
- টাকা রাখার সময় দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে বসবেন কিংবা দাঁড়াবেন। ভুলেও বাম হাতে টাকা রাখবেন না। অবশ্যই ডান হাত দিয়ে রাখুন। নইলে কষ্টার্জিত টাকার বেহিসাবি খরচের সম্ভাবনা থাকতে পারে।
[আরও পড়ুন: সংসার সুখের হতে পারে বাস্তুর গুণে, যদি মেনে চলেন এই সাতটি পরামর্শ]
- উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম কোণে ভুলেও আলমারি রাখবেন না। ঠাকুর ঘরে ভুলেও মাসিক খরচের টাকা রাখবেন না। তবে লক্ষ্মীদেবীর আসনে সামান্য অর্থ রাখতে ভুলবেন না।
- বাস্তুবিদদের মতে, লক্ষ্মীদেবী সাধারণত পরিষ্কার ঘরে থাকতে পছন্দ করেন। তাই সবসময় বাড়ি পরিষ্কার রাখুন।
- সংসারে ধনসম্পদ সমৃদ্ধ করতে চাইলে আপনার বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে রুপোর কয়েন রাখুন। ওই রুপোর কয়েনটিতে কিন্তু অবশ্যই দেবী লক্ষ্মীর ছবি থাকা আবশ্যক।
- টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র এক জায়গায় রাখবেন না।
- টাকা রাখার জায়গা কখনও ফাঁকা রাখবেন না। কমপক্ষে ১টাকা রাখবেন ওই জায়গায়।
- অনেকগুলি ঘর নিয়ে একটি বাড়ি তৈরি হয়। বাড়ির প্রথম এবং শেষ ঘরে টাকা রাখবেন না।
- জানলার পাশে টাকা রাখবেন না। এক, তো তাতে চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দ্বিতীয়ত বাস্তুবিদরা এই জায়গাটিকে মোটেও শুভ বলে মনে করেন না।
[আরও পড়ুন: আম খেয়ে খোসা ফেলে দিচ্ছেন? এর ব্যবহার জানলে অবাক হবেন]
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর