সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরতলি থেকে ট্রেনে চেপে কলকাতায় চাকরি করতে আসে অভিষেক৷ মাল্টিন্যাশনাল কোম্পানির চাকুরে অভিষেককে প্রতিদিনই বাদুরঝোলা হয়ে আসতে হয়৷ একদিন ওই ভিড় ট্রেনেই নজরে আসে যে সকলে তাঁর দিকেই বারবার ঘুরে ঘুরে দেখছেন৷ ভিড় ট্রেনে কেন সকলে তাঁকেই দেখছেন প্রথমে বুঝতে পারেননি তিনি৷ বারবার একই ঘটনা ঘটায় সন্দেহ হয় তাঁর তাড়াহুড়োয় ট্রাউজারের চেন আটকানো আছে তো? তাকিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ৷ ট্রাউজারের কিছুটা চেন খোলা৷ অভিষেকের মতো এমন সমস্যায় অনেকেই পড়েন৷ এমন সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে ক্যায়োটিক আরডি সংস্থা৷
এবার থেকে জিপ খোলা থাকলে আপনার ফোনে ব্লু-টুথে জানিয়ে দেবে ট্রাউজারই৷ নটি-ফ্লাই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে এই বিশেষ ট্রাউজারটি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ট্রাউজারটি বিশেষ বৈদ্যুতিন ফাইবার দিয়ে তৈরি হবে৷ বৈদুতিন ফাইবার এবং সার্কিট বোর্ডের মধ্যে একটি ফেব্রিক সমৃদ্ধ সুইচ থাকবে৷ এই সুইচ থাকবে বোতাম এবং ট্রাউজারের জিপার দু’দিকেই৷ এই প্রযুক্তি অ্যাক্টিভেট করতে হলে সুইচটি অন করতে হবে৷ চেন খোলা থাকলে ব্লু-টুথের মাধ্যমে জানতে পেরে যাবেন আপনি৷
কি কিনবেন নাকি আপনি এমন টেক স্যাভি ট্রাউজার?
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১