সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাউড স্ক্যান এফপি-র পর ইনটেক্স অ্যাকোয়া সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল৷ মাত্র ৪৮০০ টাকা দামের এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী ৪৩৫০ এমএএইচ-এর ব্যাটারি৷ একটানা ২৫ ঘন্টার টকটাইম ও ৬২০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই হ্যান্ডসেটে, দাবি প্রস্তুতকারক সংস্থার৷ কিন্তু দুর্ভাগ্যবশত এটি ফোর-জি স্মার্টফোন নয়৷
এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যদিও ফ্রন্ট ক্যামেরা মাত্র ২ মেগাপিক্সেলের৷ ফুল মেটাল বডির এই ফোনে সেলফি তোলার জন্য ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ মিলবে৷ ৫ ইঞ্চির এইচডি স্ক্রিন, রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল৷ মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র্যাম৷ ৮ জিবি ইন্টারনাল মেমোরি, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ নয়া হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ থাকবে দু’টি সিম কার্ড স্লট৷ ১৬০ গ্রাম ওজনের এই ফোন অবশ্য ঠিক কবে থেকে বাজারে মিলবে সে কথা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়নি৷
সর্বশেষ খবর
-
‘ইরানে নেই মোজতবা খামেনেই’, যুদ্ধের মাঝে কোথায় সুপ্রিম লিডার? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
‘ওরা অস্তিত্ব রক্ষায় ব্যস্ত, আমাদের ভুলে গেছে’, একুশের ডাকে আসতে নারাজ নন্দীগ্রামের শহিদ পরিবাররা
-
ফাইনালের আগেও বিতর্কে মার্কিন ভিসানীতি, ‘তুচ্ছ অপরাধে’ স্পেনের বিশ্বজয়ীকে ঢুকতে দিল না আমেরিকা
-
‘যারা প্রাণ হারাল, তারাই ছিল দেশের ভবিষ্যৎ’, নিট প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে বিস্ফোরক মনু ভাকের
-
বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি শাহের, সোমে বিধানসভায় পড়বেন শুভেন্দু