সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা থেকে কফিশপ, ট্রেন স্টেশন থেকে হালফিলের মাল্টিপ্লেক্স। যেখানেই যাবেন, খুঁজতে শুরু করবেন। পাইলেও পাইতে পারেন সেই অমূল্য রতন। একবার শুধু কানেক্ট করার অপেক্ষা। হয়ে গেলেই কেল্লাফতে। একের পর এক অ্যাপ ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং – আর কে রুখতে পারে? রুখতে পারে। শুধু রুখতেই পারে না, ফ্রি Wi-Fi-এর চক্করে আপনিই আপনার বিপদ ডেকে আনতে পারেন।
[জানেন, কেন ‘বাহুবলী ২’-তে বেশি দেখা গেল না তমন্নাকে?]
কেমন করে? বিশেষজ্ঞরা বলছেন, ফ্রি Wi-Fi বা হটস্পট হল হ্যাকারদের স্বর্গরাজ্য। এর মাধ্যমেই আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ছবি ইত্যাদি পৌঁছে যেতে পারে দুষ্কৃতীদের হাতে। আর তা কাজে লাগিয়ে তাঁরা আপনার কী কী ক্ষতি করতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না।
[রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হল রাজ্যপালকে]
২০১৬ সালে আমেরিকার রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন একটি সমীক্ষা করেছিল। যাতে কিছু কোম্পানির তরফে ফ্রি Wi-Fi সরবরাহ করা হয়েছিল। দেখা গিয়েছিল প্রায় ৭০ শতাংশ মানুষই নিরাপদটি ছেড়ে বিপজ্জনক Wi-Fi পরিষেবাটি বেছে ইন্টারনেট করছেন।

আর দেখা গিয়েছে, যখনই একটি প্ল্যাটফর্ম থেকে নেটওয়ার্ক অনেক বেশি শেয়ার হতে থাকে। তখন ওই প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কগুলির মধ্যে বেশ কিছু চ্যানেলের সৃষ্টি হয়। এই চ্যানেলগুলির মাধ্যমেই হ্যাকাররা আপনার নেটওয়ার্কের প্রবেশ করতে পারে। আপনার ইন্টারনেট অনায়াসেই চলে আসতে পারে দুষ্কৃতীদের আওতায়। আর হালফিলের ডিজিটালের যুগে অনলাইন লেনদেন করে ফেলাটাও কোনও বড় ব্যাপার নয়। তাই Wi-Fi-এর ফাঁদে হামেশা পা না দিয়ে অনলাইনে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে মোবাইল ডেটা ব্যবহার করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
[যে ফতোয়া দেবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, আবেদন সোনুর]
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের