সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব মহিলাই খোঁজেন প্রেমের সেই প্রকৃত পরশ, যা তাঁর শরীরকে দেবে সেই চরম অনাবিল সুখানুভূতি৷ যাকে বলা হয় ‘অর্গাজম’৷ ছোট্ট এই শব্দ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই৷ ইন্টারনেটে সার্চ লিস্টে উপরের সারিতেই মিলবে এর ঠিকানা৷ নারী জানতে চায় পুরুষের মনের খবর, আর পুরুষের কৌতুহল নারী দেহের কুহেলিকা নিয়ে৷

এই রহস্যই ভেদ করার চেষ্টা করেছেন এক দল গবেষক৷ যাদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে নয়া তথ্য৷ কোন ধরনের পুরুষরা মহিলাদের ‘অর্গাজম’-এর পর্যায়ে নিয়ে যেতে বেশি দক্ষ, জানিয়েছেন তাঁরা৷ না, এর জন্য সিক্স প্যাক অ্যাব কিংবা কোনও ফেয়ারনেস ক্রিমের প্রয়োজন নেই৷ দরকার একটু রসিক হওয়ার৷ হাস্য রস যে পুরুষের স্বভাবে রয়েছে, তাঁরাই সবচেয়ে ভাল মহিলাদের চরম সুখানুভূতি দিতে পারেন৷

অর্গাজমে দক্ষ পুরুষদের তালিকায় ঠাঁই পেয়েছেন সেই পুরুষরাও, যাঁরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল৷ নারীমনের গয়না প্রেমের খবর যাঁরা রাখেন, তাঁদের কাছেই ধরা দেয় নারী শরীরও৷ অবশ্য সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, তা হল আত্মবিশ্বাস৷ আত্মবিশ্বাসী পুরুষই নারীকে সবচেয়ে বেশি অর্গ্যাজমের সুখ দিতে পারেন৷ তবে মনে রাখবেন, আত্মবিশ্বাস ও মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে ফারাকটা কিন্তু খুবই সূক্ষ্ম৷

সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!