সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে লে-ইকো দু’টি সেকেন্ড জেনারেশন স্মার্টফোন প্রকাশ্যে আনল৷ লে ২ ও লে ম্যাক্স ২ মডেল দু’টির বিক্রি শুরু হল ভারতে৷ ফ্লিপকার্ট ও লেমল ডট কম ওয়েবসাইটে মডেল দু’টির বিক্রি শুরু হবে চলতি মাস থেকেই৷
লে ম্যাক্স ২ মডেলটির কথা আলাদা করে বলতেই হয়৷ দেশের বাজারে এই প্রথম ৬ জিবি র্যামের ফোন নিয়ে এল লে-ইকো৷ ৬ জিবি র্যামের পাশাপাশি ৬৪ জিবি ইন্টারনাল মেমোরিও রয়েছে এই মডেলে৷ দাম ২৯,৯৯৯ টাকা৷ এই ফোনেরই আরেকটি ভেরিয়েন্ট ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি-সম্পন্ন মডেলটির দাম ২২,৯৯৯ টাকা৷
আরেকটি মডেল লে ২-এর দাম খানিকটা কম, ১১,৯৯৯ টাকা৷ দুটি মডেলেই অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শমেলো আপডেট মিলবে৷ লে ২ মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির৷ ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর৷ এ দেশে ফোর-জি এলটিই সাপোর্ট করবে, অন্যান্য দেশে ভো-এলটিই সাপোর্টেড৷
লে ম্যাক্স ২ মডেলে স্ক্রিন ৫.৭ ইঞ্চির৷ রয়েছে সুপার রেটিনা ডিসপ্লে, কুইক চার্জ অপশন ও ২১ এমপি রিয়ার ক্যামেরা৷ এই রেঞ্জের মডেলে যে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজির সুবিধা মিলবে সেটা আলাদা করে বলে দিতে হয় না৷

সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা
-
এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও
-
বিদেশি সংবাদমাধ্যমের হাত বাঁধল নেপাল, বন্যার রিপোর্টিংয়ে জারি বিধিনিষেধ, কারণ কী?
-
আরও দুই মামলায় জামিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের, কবে জেলমুক্তি?