সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন এক ঝাঁক স্মার্টফোন নিয়ে বাজার মাতাতে হাজির চিনা মোবাইল সংস্থা লেনোভো৷ অত্যাধুনিক ফিচারসে ঠাঁসা এই স্মার্টফোনগুলির দাম মধ্যবিত্তের সাধ্যের নাগালেই৷ লেনোভো A সিরিজের লঞ্চ হওয়া নতুন স্মার্টফোনগুলি হল Lenovo A6600, A6600 Plus এবং A7700৷
Lenovo A6600 ও A6600 Plus ফোন দু’টির দাম ধার্য করা হয়েছে ৬,৯৯৯ টাকা৷ আপাতত ম্যাট ফিনিশ সাদা এবং কালো রঙে মিলছে এই দুই ফোন৷ অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ পাশাপাশি ফোন দু’টিতে রয়েছে ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর ও ১ গিগাবাইট র্যাম৷ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজও থাকছে ফোনটিতে৷ পাশাপাশি, ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷

অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের A7700 স্মার্টফোনটিও লেনোভো A সিরিজের অপর এক আকর্ষণ৷ ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন, ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২,৯০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ৷ এই ঝকঝকে ফোনটির দাম ধার্য করা হয়েছে ৮,৫৪০ টাকা৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব