Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬

মধ্যবিত্তের বাজেটে বাজারে এল জোড়া স্মার্টফোন, থাকছে দুর্দান্ত ডেটা অফারও

ফিচারগুলি কী কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৭, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৭, ১৪:৩৯

options
link
মধ্যবিত্তের বাজেটে বাজারে এল জোড়া স্মার্টফোন, থাকছে দুর্দান্ত ডেটা অফারও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে চাই একখানি স্মার্টফোন। কিন্তু পকেটে টান। সেই সব ক্রেতাদের জন্য দুর্দান্ত দু’টি সস্তার স্মার্টফোন নিয়ে হাজির হল দুই কোম্পানি। শুক্রবারই বাজারে এল মাইক্রোম্যাক্স ভারত 5 মডেলটি। অন্যদিকে চিনা সংস্থা শাওমি নিয়ে এল রেডমি 5A হ্যান্ডসেটটি।

স্বল্প মূল্যের এই মাইক্রোম্যাক্স ভারত 5 ৪জি স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর দীর্ঘমেয়াদি ব্যাটারি। 5000mAh ব্যাটারি যুক্ত ফোনটি একবার চার্জ করলেই টানা দু’দিন চলবে অনায়াসে। এখানেই শেষ নয়, টেলিকম সংস্থা ভোডাফোনের হাত ধরে দুর্দান্ত অফারও ঘোষণা করেছে মাইক্রোম্যাক্স। কোম্পানির তরফে জানানো হয়েছে, যাঁরা নতুন ভোডাফোন পরিষেবা গ্রহণ করবেন অথবা যাঁরা ইতিমধ্যেই ভোডাফোনের ১জিবি ডেটা প্ল্যানটি ব্যবহার করছেন, তাঁরা এই ফোনটি কিনলে প্রতি মাসে অতিরিক্ত ১০ জিবি ডেটা পাবেন। পাঁচ মাসের জন্য মিলবে এই অফার। অর্থাৎ পাঁচ মাসে ৫০ জিবি অতিরিক্ত ডেটা পাবেন ভারত 5-এর ভোডাফোন গ্রাহকরা। দেশের বাজারে মডেলটির দাম ৫,৫৫৫ টাকা। এমন দুর্দান্ত অফার ক্রেতাদের আকর্ষণ করবে বলেই আশা সংস্থার। তারা এও জানিয়ে রাখল, আগামী বছর ভারত সিরিজের আরও কিছু স্মার্টফোন ভারতীয় বাজারে আসতে চলেছে। এবার জেনে নেওয়া যাক মাইক্রোম্যাক্স ভারত 5-এর অন্যান্য ফিচারগুলি কী কী?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ে না করলেই নির্ঘাত স্মৃতিভ্রংশ! কী বলছেন বিশেষজ্ঞরা]

  • ডুয়াল সিম মাইক্রোম্যাক্স ভারত 5 অ্যান্ড্রয়েড নোগাট ফোনটি ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে বিশিষ্ট।
  • ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা পাঁচ মেগাপিক্সল যুক্ত।
  • থাকছে ১৬জিবি ইনবিল্ড স্টোরেজ। ৬৪ জিবি পর্যন্ত মেমারি কার্ড সাপোর্ট করবে।

মাইক্রোম্যাক্সের পাশাপাশি বাজার মাতাতে হাজির রেডমি 5A। শাওমির নয়া মডেলের মূল্য ৫,৯৯৯ টাকা। কিন্তু প্রথম ৫০ লক্ষ ক্রেতা পেয়ে যাচ্ছেন দামের উপর এক হাজার টাকার ছাড়। অর্থাৎ মাত্র ৪,৯৯৯ টাকা খরচ করলেই পেয়ে যাবেন এই ফোন। শর্ত একটাই, যে ক্যাশব্যাক অফারটি তাঁরা পাবেন, তা দিয়ে রিলায়েন্স জিওর রিচার্জ করতে হবে। ১৯৯ টাকার রিচার্জে মিলবে এই ছাড়। তাও আবার ১২ মাসের জন্য। যে ডেটা প্ল্যানে মিলবে ২৮ জিবি ৪জি ডেটা প্রতি মাসে।

  • রেডমি 5A-র দুটি মডেল মিলবে। একটি ২জিবি ব়্যাম এবং ৩ জিবি ব়্যাম বিশিষ্ট। দু’টিরই ইন্টারনাল মেমারি ১৬জিবি।
  • পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লের সেট দু’টি 3000mAh ব্যাটারি।
  • ক্যামেরার দিক থেকে মাইক্রোম্যাক্সকে পিছনে ফেলেছে রেডমি। ১৩ এমপি রিয়ার এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই মডেলে।

    [দুর্দান্ত আপডেট নিয়ে হাজির WhatsApp, এবার ভিডিও দেখা আরও সহজ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.