সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানভাস সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল মাইক্রোম্যাক্স৷ ক্যানভাস স্পার্ক ফোর-জি হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি মিলবে ই-কমার্স সাইট স্ন্যাপডিলে৷ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১০ নভেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷
এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কানেক্টিভিটি৷ 4G VoLTE সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে রিলায়েন্স জিও ওয়েলকাম অফার৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সার্ফিংয়ের সুযোগ মিলবে৷ মেটাল ব্যাক কভার ও অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট-সহ এই মডেলটি আসলে ক্যানভাস স্পার্ক-এর আপডেটেড ভার্সন৷ পুরনো হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করেছিল গত এপ্রিল মাসে৷ আর নভেম্বরে বাজারে এল ওই হ্যান্ডসেটেরই ফোর-জি ভার্সন৷
বিস্তারিত স্পেসিফিকেশনে আসা যাক৷ ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে-যুক্ত এই মডেলের স্ক্রিন মোড়া গরিলা গ্লাসে৷ কোয়াড কোর প্রসেসর থাকলেও র্যাম তুলনামূলকভাবে কম, মাত্র ১ জিবি৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি৷ এসডি কার্ডের সাহায্যে সেকেন্ডারি মেমোরি বাড়ানো যাবে৷ ক্যামেরাও আহামরি কিছু নয়৷ স্পার্ক ফোর-জির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল৷ প্রাথমিকভাবে বাজারে আসছে সাদা ও সোনালি রঙের মডেল৷ ফোর-জি মডেলটির দাম ৪,৯৯৯ টাকা৷ আগামী ১০ নভেম্বর বেলা ১২টা থেকে মিলবে অনলাইনে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর