সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাজারে বুধবার আত্মপ্রকাশ করল মাইক্রোম্যাক্সের মিউজিক স্মার্টফোন ক্যানভাস ফায়ার ৫৷ মাইক্রোম্যাক্সের যে কোনও অফলাইন স্টোর থেকে নয়া স্মার্টফোনটি কেনা যাবে৷ দামও বেশ সস্তা৷
এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর, সঙ্গে ১ জিবি র্যাম৷ ১৬ জিবির ইনবিল্ট স্টোরেজ, এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল৷ ৫.৫ ইঞ্চির আইপিএস এইচডি ডিসপ্লে, রিয়ার ক্যামেরা ৮ এমপি ও ফ্রন্ট ক্যামেরা ৫ এমপি-র৷ ২৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ মার্শমেলো আপডেট৷
সংস্থার তরফে এই ফোনকে বলা হচ্ছে আপনার সেরা ‘মিউজিক বাডি’৷ এই ফোনে রয়েছে দুটি ফ্রন্ট স্পিকার, ‘অরা থ্রিডি সাউন্ড টেকনোলজি’ সাপোর্টেড৷ সঙ্গে পাবেন ‘গানা মিউজিক সার্ভিস’-এর ছ’মাসের ফ্রি সাবস্ক্রিপশন৷ ফোনটির দাম ৬,১৯৯ টাকা৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন