সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যথা জর্জরিত জীবন। না, আপনার মানসিক বেদনার উপশম আমাদের কাছে নেই। তবে শারীরিক ব্যথা কমানোর টোটকা অবশ্যই বলতে পারি। কোনও পেনকিলার না খেয়ে, ঘরোয়া এইসব নিয়ম মানলেই দূর হবে যাবতীয় ব্যথা।
মাথা ব্যথা

১. লেবু: ঝটপট মাথা ব্যথা সারিয়ে তুলতে লেবুর তুলনা নেই। মাথা ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে খান তাহলে মাথা ব্যথা দ্রুত কমে আসবে। লেবু পেস্ট করে কপালে লাগালেও মাথা ব্যথা কমবে।
২.আদা : আদার অ্যান্টিইনফ্লামেটরি উপাদান মাথা ব্যথা কমাতে ভূমিকা নেয়। মাথা ব্যথা শুরুর সঙ্গে সঙ্গে আদা চা খেতে পারেন, ব্যথা কমে যাবে।
৩.পান পাতা: মাথা ব্যথা সারাতে ঘরোয়া চিকিৎসা হিসেবে তিন থেকে চারটি পান পাতা থেঁতো করে কপালে লাগিয়ে রাখুন। আধঘণ্টার মধ্যে কমবে মাথা ব্যথা।
৪. আপেল: আপেল কেটে কিছুটা নুন মিশিয়ে খান। চাইলে আপেল সিডার ভিনেগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন। গরম জলে ৩ থেকে ৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে, সেই জলে টাওয়েল ভেজান। ভেজা টাওয়াল মাথায় দিন। কমবে ব্যথা।
কান ব্যাথা

১. পেঁয়াজ : তাজা পেঁয়াজ ছেঁচে নিন। একটি পাতলা নরম কাপড়ে তা পেঁচিয়ে কানে ধরুন। অথবা, পেঁয়াজ ছেঁচে রস বের করে দিনে ২/৩ বার বা ২-৩ ফোঁটা পেঁয়াজের রসও কানে দিতে পারেন।
২. আদা : খানিকটা আদা ছেঁচে নিয়ে রস বের করে নিন। আদার রস সরাসরি কানে ড্রপারের মাধ্যমে দিতে পারেন। এতে দ্রুত ব্যথা কমে যাবে।
৩. রসুন: ২ টেবিল চামচ তিলের তেল নিয়ে, ১ চা চামচ রসুন কুচি দিয়ে গরম করে নিন। এরপর ঠাণ্ডা করে এই তেল ড্রপারের মাধ্যমে কানে দিন ২-৩ ফোঁটা।
দাঁত ব্যথা

১. দারচিনি : একটা দারচিনির টুকরো নিয়ে যে অংশে ব্যাথা হছে সেই অংশের উপর রাখুন। দারচিনির রস ব্যথা কমাবে।
২. নুন জল : এক গ্লাস গরম জলে বেশি করে নুন মিশিয়ে কুলকুচি করুন। দাঁতের ব্যথার কারণ হিসেবে যদি কোনও জীবাণু থেকে থাকে তবে তা দূর হবে।
৩. লবঙ্গঃ যেখানে ব্যথা, তার ওপরে বা পাশে একটা লবঙ্গ রেখে দিন। মাড়ি আর দাঁতের মাঝে বা দুই চোয়ালের মাঝে এই লবঙ্গ চেপে রাখতে পারেন যতক্ষণ না ব্যথা চলে যায়।
৪. আদাঃ এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সেখানে রেখে দিন। আদার পেস্ট চেপে রাখুন দাঁতে। কমবে ব্যথা।
৫. রসুন: এক কোয়া রসুন থেঁতো করে নিয়ে দাঁতের ওপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু নুনও মিশিয়ে লাগাতে পারেন।
৬. শসা: শসাকে ফালি করে কেটে দাঁতে এবং মাড়িতে ধরে রাখুন। যদি ঠাণ্ডায় সেনসিটিভিটি না থাকে তাহলে ঠাণ্ডা শসা মাড়িতে লাগান। ঠাণ্ডা শসার রস দাঁত ও মাড়ির ব্যথা দ্রুত উপশম করে।
৭. লেবু : লেবুর রসও দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। লেবুর এক অংশ ফালি করে কেটে নিন এবং দাঁতে, মাড়িতে লেবুর রস লাগান।
৮. বরফঃ বরফের টুকরো দাঁতের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকর। সরাসরি বরফ দাঁতে না লাগিয়ে বরফকে একটি নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন এবং ব্যথার জায়গায় রাখুন। ব্যথা কমতে বাধ্য।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের