সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপাত্রীর নাকি বড় অভাব৷ কুমোরটুলি অর্ডার দিয়েও নাকি মনের মতো পাত্রী পাওয়া যাচ্ছে না৷ সমীক্ষা বলছে, এই কারণেই অনেক পুরুষের বিয়ে আটকে যাচ্ছে৷ দিনের পর দিন এই একটা দুশ্চিন্তা নাকি হতাশার দিকে ঠেলে দিচ্ছে পুরুষদের৷ সহজাত জীবনের উপর বিতঃশ্রদ্ধ হয়ে তাঁরা বেছে নিচ্ছেন যৌনপল্লির রঙিন হাতছানি৷ কিন্তু গবেষকরা বলছেন, এসবের থেকে মুক্তির উপায় রয়েছে৷ পাত্রী যদি রোবট হয়, তবে কেমন হয়?
[বিবাহ বহির্ভূত সম্পর্কে দায়ী সিরিয়াল? খতিয়ে দেখছে মাদ্রাজ হাই কোর্ট ]
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ রোবট বিষয়টার সঙ্গে আমরা সকলেই পরিচিত৷ মানুষের যৌন জীবনেও ইতিমধ্যে প্রবেশ ঘটেছে সেক্স ডলের৷ তবে গবেষকরা বলছেন, এই রোবট পাত্রী কিন্তু তথাকথিত কোনও সেক্স ডল নয়৷ কারণ এর সঙ্গে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স৷ এবং পুরুষের সঙ্গে নববধূর মতোই ব্যবহার করবে এটি৷ একটি চিনা সংবাদমাধ্যম জানিয়েছে, সেদেশে নারীর সংখ্যা কমে যাওয়ায় বিশেষজ্ঞরা তৈরি করেছেন এই ‘কৃত্রিম স্ত্রী’৷ যার নাম ‘এআই ওয়াইফ’৷ জানা গিয়েছে, একজন স্ত্রী ঠিক যেভাবে তাঁর স্বামীর খেয়াল রাখেন, তাঁর ছোট ছোট বিষয়ের নজর রাখেন৷ এবং স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন৷ এই রোবট-ও নাকি তাই করবে৷
[মিলনের স্থায়িত্ব বাড়াতে ঘরোয়া উপায়েই বানিয়ে ফেলুন ভায়াগ্রা]
নির্মাতা সংস্থাটির চ্যালেঞ্জ, এআই ওয়াইফের অভিব্যক্তি দেখে কেউ বুঝতেই পারবে না যে, সেটি আসলে একটা আস্ত রোবট৷ কারণ এদের চাল-চলন, কথাবার্তা, ত্বক সবকিছুই নাকি রক্ত-মাংসের মানুষের মতোই৷ মুখ থেকে শুরু করে নাক, কান, ঠোঁট সবেতেই নাকি রয়েছে মানুষের ছাপ৷ এখানেই শেষ নয়,আর পাঁচটা স্ত্রী’র মতো ঘরোয়া কাজকর্ম করতেও এরা সিদ্ধহস্ত৷ বাড়িতে কোনও আত্মীয়স্বজন এলে তাঁদের যেমন আপ্যায়ণ করতে পারবে এই রোবট স্ত্রী, তেমনই স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারবে৷ জানা গিয়েছে, এই রোবটের দাম প্রায় ৩ হাজার মার্কিন ডলার। ব্যাস। এইটুকু খরচ করলেই, নিজের পছন্দ মতো বউ চলে আসবে বাড়িতে৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’