সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে বহু ভাষাভাষীর মানুষকে একসূত্রে গাঁথতে ফেসবুকের নতুন উদ্যোগ৷ এবার থেকে ৪৪টি ভাষায় ফেসবুকে পোস্ট করতে পারবেন ইউজাররা৷
সোশ্যাল মিডিয়া জায়েন্টের দাবি, ভাষার সীমানা যাতে যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধক না হয়ে ওঠে তাই এই নয়া উদ্যোগ৷ এক ভাষাভাষী মানুষের মনের ভাব বুঝতে অন্য ভাষাভাষীর মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ৪৪টি ভাষার ‘ডেটাবেস’ তৈরি করা হয়েছে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে নয়া ফিচারটির ‘বেটা টেস্টিং’ শুরু হয়েছে৷ ধীরে ধীরে সব ইউজারই এই ফিচার পেতে শুরু করেবেন৷

এখন থেকে একটি পোস্ট লেখার পর ফেসবুকে অপশন মিলবে, অন্য ভাষায় সেটি অনুবাদ করার৷ ব্যবহারকারীরা চাইলেই ৪৪টি ভাষার মধ্যে থেকে যে কোনও ভাষায় অনুবাদ করে পোস্ট করতে পারবেন৷ অনেকটা ‘গুগল ট্রান্সলেটর’-এর মতো৷ ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, “মেশিন জেনারেটেড লার্নিং প্রোগাম মডেলের উপর ভিত্তি করে কাজ করবে নয়া ফিচারটি৷ ঠিক যেভাবে কোনও পোস্ট বা কমেন্টের নিচে ‘সি ট্রান্সলেশন’ দেখা যেত এতদিন৷” এখন থেকে একটি পোস্ট একাধিক ভাষাতেও আপডেট করতে পারবেন ইউজার বা পেজ অ্যাডমিনরা৷
সর্বশেষ খবর
-
‘কোহলি থাকলে ফল অন্যরকম হত’, দ্বিতীয় টেস্টে গিলের নেতৃত্বে হতাশ প্রাক্তন ক্রিকেটার!
-
কাঁকসায় চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের রুমে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!