সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানপ্লাস বাজারে আনতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস থ্রি৷ জুন মাসের ১৪ তারিখ প্রকাশ্যে আসবে ওই ফোন৷ এবার সংস্থা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে খানিক রদবদল এনেছে৷ এতদিন, অন্য কোনও ওয়ানপ্লাস স্মার্টফোন ইউজারের ‘ইনভিটেশন’ ছাড়া অনলাইনে ওয়ানপ্লাসের ফোন কেনার আবেদন জানানো যেত না৷ কিন্তু এবার যে কেউ চাইলেই ই-কমার্স সাইট থেকে নয়া ফোনটি কিনতে পারবেন বলে জানিয়েছেন ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই৷
ওয়ানপ্লাস ৩ মডেলটির বিশেষত্ব সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা না গেলেও অনুমান করা যায়, নয়া ফোনের ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চির৷ স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসর, ৪ জিবি র্যাম, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে৷ মার্শমেলো ৬ আপডেট, ৩২ ও ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ ক্যাপসিটি বিশিষ্ট নতুন ফোনটির দাম কত হতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের