সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেন ওয়ার্নকে (Shane Warne) নিয়ে মিনি সিরিজ। চলছিল তারই শুটিং। কিন্তু একটি দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটে গেল অনর্থ! দৃশ্যটি ছিল অন্তরঙ্গ (Intimate scene)। আর তা করতে গিয়েই শেনের ভূমিকায় অভিনয় করা অ্যালেক্স উইলিয়ামসের মাথা ফাটল। কবজি ভাঙল তাঁর প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করা মার্নি কেনেডির! ঘনিষ্ঠতার দৃশ্যের এমন করুণ পরিণতি সত্য়িই অভাবনীয়। কিন্তু কেমন করে ঘটল এমনটা?
এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। জানা যাচ্ছে, কিংবদন্তি অজি ক্রিকেটার ওয়ার্নকে নিয়ে তৈরি হচ্ছে একটি মিনি সিরিজ। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন তৈরি করছে সিরিজটি। সেই সিরিজে শেনের ভূমিকায় রয়েছেন অ্যালেক্স উইলিয়ামস। তাঁর প্রাক্তন স্ত্রী সিমোন কালাহানের চরিত্রে মার্নি কেনেডি। একটি শয্যাদৃশ্যের শুটিং চলছিল। কিন্তু সেই শয্যা এমন ‘কণ্টকশয্যা’ হয়ে উঠল কী করে? মার্নি জানাচ্ছেন, ”একটা করিডর দিয়ে আসছিলাম আমরা। কথা ছিল সেখান থেকে বেডরুমে দ্রুত ঢুকে ঝাঁপিয়ে পড়ব বিছানায়। কিন্তু এমনই কপাল, দু’জনেরই লাফটা ছিল একেবারে ভুল লক্ষ্যে।” আর তার ফলেই মাথা ও কবজি ভেঙে একসা! সেকথা বলতে গিয়ে হতাশা ঝরে পড়ছে মার্নির কণ্ঠে, ”শেষপর্যন্ত আমাদের এমার্জেন্সি রুমে বসে থাকতে হল। ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা। আর আমার কবজিও ব্যান্ডেজে ঢাকা।”
[আরও পড়ুন: ১৩ জুন সর্বদলীয় বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের]
এমনিতে শেন ওয়ার্নকে নিয়ে তৈরি হওয়া মিনি সিরিজটি ঘিরে কৌতূহল রয়েছে। কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর ছ’মাসের মধ্যেই চ্যানেল নাইনের তরফে জানিয়ে দেওয়া হয়, দুই পর্বে বিভক্ত মিনি সিরিজ তৈরি হবে বিখ্যাত লেগস্পিনারকে ঘিরে। সেই সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের ছবি তুলতে গিয়েই ঘটে গেল অনর্থ!
[আরও পড়ুন: স্টেশন সিল করে দুর্ঘটনার তদন্তে CBI, আপাতত কোনও ট্রেন থামবে না বাহানাগা বাজারে]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়