সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কী কাণ্ড! শেষমেশ প্রিয় বন্ধুই সুযোগ নিল। অন্যদিকে, যাকে বিশ্বাস করে বিয়ের জন্য রাজি হওয়া, সেও বিশ্বাসভঙ্গ করল! হ্য়াঁ, সেসেলসের এক যুবকের সঙ্গে ঘটল এমনই এক আজব ঘটনা। যা জানলে হতবাক হবে। তবে যুবকটি মন কষ্টে ভেঙে পড়েননি। বরং বুদ্ধি করে উচিত শাস্তি দিয়েছেন।
[আরও পড়ুন: যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো! কোথায় এই শহর?]
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। বিয়ের আসর একেবারে রেডি। সেজেগুজে বিয়েতে হাজির বর-কনে। কিন্তু বিয়ে শুরুর আগেই হবু স্ত্রীয়ের কুকীর্তি ফাঁস করল যুবক। ডিনার টেবিলে সাজিয়ে রাখলেন একের পর এক খাম। বিয়ে বাড়িতে আসা আত্মীয়দের উদ্দেশে বললেন, এই খামটা আগে খুলুন। তারপর সব বুঝতে পারবেন। নিমন্ত্রিতরা খাম খুলতেই চক্ষু চড়ক গাছ। খামের ভিতর ছিল হবু স্ত্রী ও যুবকের বন্ধুর সঙ্গমের ছবি। যুবক জানালেন, অনেক দিন ধরেই এসব চলছে। তবে আমি ঠিক করেছিলাম বিয়ের দিনই এই ঘটনার পর্দা ফাঁস করব!
খবর অনুযায়ী, এই ঘটনার পরেই নিজের বাড়ির লোকজন নিয়ে বিয়ে বাড়ি ছেড়ে চলে যান যুবক।
[আরও পড়ুন: ‘পাঠান’ থেকে টোকা হয়েছে টম ক্রুজের এই ছবির দৃশ্য! ‘ঢাক পেটাচ্ছেন’ শাহরুখ-ভক্তরা]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?