Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Breakup Leave

বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!

ব্যাপারটা ঠিক কী? 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ২০:২১

options
link
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা! zoom
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা
Advertisement

জন্ম-মৃত্যুর মতোই সত্য বিচ্ছেদ। সকলেই জীবনের কোনও না কোনও পর্যায়ে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। স্বাভাবিকভাবেই এই যন্ত্রণাকে উপেক্ষা করে স্বাভাবিক জীবনযাপন অধিকাংশের পক্ষেই সম্ভব হয় না। কেউ খাওয়াদাওয়া ছেড়ে দেন, রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলেন, কেউ আবার সকলের থেকে অদ্ভুত এক দূরত্ব তৈরি করে ফেলেন। কিন্তু যারা কর্মরত? তাঁরা না চাইলেও এই সময়টাও ছুটতে হয় অফিসে। বিধ্বস্ত অবস্থায় অফিসের কাজ সামলানো এক অদ্ভুত মানসিক চাপ তৈরি করে। এই সমস্যা সমাধানে এবার ‘ব্রেকআপ লিভ’ (Breakup Leave) দেওয়ার সিদ্ধান্ত নিল এক সংস্থা! ব্যাপারটা ঠিক কী? 

জানা গিয়েছে, ব্রেকআপ লিভ দিচ্ছে বেঙ্গালুরুর একটি সংস্থা। ২০২৪ সালে এই ছুটি দেওয়ার বিষয়টা প্রথম প্রকাশ্যে আসে। জানানো হয়, কোনও কর্মীর বিচ্ছেদ বা ডিভোর্স হলে ৭ দিন ছুটি দেওয়া হবে। তবে এর জন্য কোনও টাকা কাটা হবে না। নিশ্চয়ই ভাবছেন, অসুস্থতার কারণে ছুটি নিলে যেমন নথি জমা করতে হয়, এক্ষেত্রেও নিশ্চয়ই তা করতে হবে? নাহ, বিষয়টা তা নয়। এই ব্রেকআপ লিভের জন্য কোনও নথির প্রয়োজন নেই। স্রেফ ছুটি নেবেন বলে জানালেই  হবে।  

Advertisement

বেঙ্গালুরুর সংস্থার এই ব্রেকআপ লিভের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সবার নজর কেড়েছে। কারণ কর্মক্ষেত্রে সাধারণত অসুস্থতা, পারিবারিক দায়িত্ব, শোক বা অন্যান্য কারণেই ছুটি মেলে। তবে সেক্ষেত্রেও কোথাও কোথাও কাটা হয় বেতন। কিন্তু বিচ্ছেদের যন্ত্রণা সামাল দিতে ছুটি?  তা মেলে না। আসলে আমাদের দেশে মনখারাপকে আজও সেভাবে গুরুত্বই দেওয়া হয় না। বিচ্ছেদে পাশে দাঁড়ানোর পরিবর্তে অধিকাংশই খোঁচা দেন। সেখানে এই সংস্থার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে সকলে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.