সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই।’
প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য, শুভেচ্ছা – ছোট্ট ঠোঁটের আলতো ছোঁয়ায় আবেগের কতই না রূপ ধরা দেয়৷ না বলেই বলে দিয়ে যায় সেই কথা যা মন শুনতে চায়, আর শরীর চায় বুঝতে৷ এ ভাষা জেনেছেন কখনও? বুঝেছেন কি? করেছেন অনুভব? করুন বা না করুন ঠোঁটের এই ভাষার অর্থ অবশ্যই জেনে রাখুন৷
[শীতেও রতিসুখের এ উপায় চরম উষ্ণতা ছড়িয়ে দেয়]
কপালে- এটি ভালবাসার সবচেয়ে সুন্দর ছোঁয়া৷ সঙ্গী আপনার কপালে ঠোঁট ছোঁয়ালে জানবেন তিনি আপনার অত্যন্ত কেয়ার করেন৷ সবসময় আপনার থেকে সমস্ত দুঃখকে দূরে রাখতে চান৷ আর আপনাকে কেবল ভালবাসেন না ভীষণভাবে সম্মানও করেন৷

হাতে- হাতে চুম্বনের অনেকরকম অর্থ থাকতে পারে৷ এ চুম্বন ভালবাসারও হতে পারে, আবার বন্ধুত্বেরও৷ তাই আসল আবেগটি জানা ভীষণ প্রয়োজন৷ তবে এ হাতে চুম্বন প্রশংসাসূচকও বটে৷ প্রথম দেখা কিংবা বিদায়কালেও অনেকে হাতে চুম্বন করে থাকেন৷ আবার দেখা করার প্রতিশ্রুতিও অনেকে এভাবে দিয়ে থাকেন৷

কানে- কানের লতিতে আলতো ঠোঁটের ছোঁয়া কিন্তু শরীরের কামোত্তেজনা বাড়ানোর কাজ করে৷ এর অর্থ সঙ্গী আপনার শরীরকে ভীষণভাবে উপভোগ করতে চাইছেন৷ চাইছেন সঙ্গমে লিপ্ত হতে৷ অনেকেই যৌনক্রিয়ার আগে এমন চুম্বনের সাহায্য নিয়ে থাকেন৷

[শয্যায় কোন ধরনের পুরুষদের কাছে পেতে চান মহিলারা?]
ফ্রেঞ্চ কিস- এমন চুম্বনের অর্থ নারী-পুরুষ দু’জনেই একে-অন্যের ছোঁয়ায় অভ্যস্ত৷ আর সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যাওয়াতে কোনও আপত্তি নেই৷ আবেগঘন মুহূর্তেও এই ধরনের চুম্বন যুগল করে থাকে৷

গালে- গালে চুম্বন স্নেহের প্রতীক হতে পারে৷ হতে পারে বন্ধুত্বের প্রতীক৷ অনেকে সঙ্গীকে ভালাবাসার প্রমাণ দিতে এমন চুম্বন করে থাকেন৷ তবে যদি এই চুম্বনে আবেগ একটু বেশিই থাকে জানবেন সঙ্গী আপনাকে আরও কাছ থেকে পাওয়ার ইচ্ছে পোষণ করছেন৷

ওয়ান লিপ- ফ্রেঞ্চ কিসের নিবিড়তা নয় এমন চুম্বনে থাকে গভীর আবেগ৷ সঙ্গীকে আরও কাছ থেকে পাওয়ার আকূলতা৷ একটু ঠোঁটের ছোঁয়াই জানিয়ে দেয় সঙ্গী আপনাকে পাগলের মতো ভালবাসেন৷ আর সবসময় আপনার সঙ্গেই থাকতে চান৷

[অর্গ্যাজমে কি জব্দ করা যাবে শরীরের সমস্ত অসুখ?]
সর্বশেষ খবর
-
ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া?
-
মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে? জবাবে ধন্দ বাড়ালেন অনুব্রত
-
ভারতীয়দের যুদ্ধে পাঠানোর ভয়ংকর ষড়যন্ত্র ভ্যান্সের! ‘মোদি রাজি হবেন না…’, খারিজ করেন ট্রাম্প
-
বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা
-
২৭ বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার! মুখ্যমন্ত্রীর দরবারে ক্যানসার আক্রান্ত বৃদ্ধা