Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dreams about Ex lover

প্রাক্তনকে বার বার স্বপ্নে দেখছেন? একাধিক কারণ থাকতে পারে, জানালেন বিশেষজ্ঞ

এমন বিষয় নিয়ে আলোচনা অবশ্যই প্রয়োজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৪, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৪, ১৭:৫৪

options
link
প্রাক্তনকে বার বার স্বপ্নে দেখছেন? একাধিক কারণ থাকতে পারে, জানালেন বিশেষজ্ঞ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় থমকে দাঁড়াক বা না দাঁড়াক। ঘুম তো আসবেই। আর তখনই উড়ে এসে জুড়ে বসবে স্বপ্ন (Dream)। মানুষের অবচেতন মনে প্রতিপালিত হয় এই স্বপ্ন। এমনটাই বলা হয়। কিন্তু তাতে যদি বারবার প্রাক্তনকে দেখা যায় তাহলে? কেন হয় এমনটা? কারণ একাধিক, বলছেন বিশেষজ্ঞরা। 

এমন ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটি জাগে তা হল, প্রাক্তনের প্রতি টান কি এখনও আছে? নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হয়তো ব্রেকআপের সময় নিজের বিরক্তি, ক্ষোভ বা অভিমানের কথাগুলো ঠিক করে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে বলে উঠতে পারেননি। সেই আফশোস রয়ে গিয়েছে। আর তার জেরেই প্রাক্তনকে স্বপ্নে দেখতে পাচ্ছেন। 

Advertisement

Dream 1

হয়তো আগের সম্পর্কের ভুলগুলো আর নতুন সম্পর্কের ক্ষেত্রে করতে চাইছেন না। নতুন ভালোবাসাকে নিজের মতো করে সাজিয়ে নিতে চাইছেন। সেই তাগিদেই অতীতের সঙ্গে বার বার বর্তমানকে তুলনা করে ফেলছেন।

[আরও পড়ুন: পেটে প্রচণ্ড ব্যথা, হাসপাতালে অর্জুন বিজলানি, কী হয়েছে অভিনেতার?

এমনও হতে পারে আপনি প্রাক্তনের সঙ্গে সম্পর্কে অনেক বেশি জড়িয়ে গিয়েছিলেন। তা এতটাই আপনার মনকে প্রভাবিত করেছিল যে জীবনের কোনও গুরুত্বপূর্ণ সময়ে সেকথা মনে পড়ে। আর অবচেতন মনে প্রতিপালিত হওয়া স্বপ্নেও চলে আসে। 

অনেক সময় নতুন সম্পর্কের ক্ষেত্রে একটা ভয় কাজ করে। আবার মনটা ভেঙে যাবে না তো? এই প্রশ্নই বার বার মনের ভিতরে উঠতে থাকে। তার জেরেও স্বপ্নে প্রাক্তনকে বা অতীতের কোনও ঘটনা দেখতে পারেন। 

Dream

ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়িয়ে পড়লেও অনেকের অতীত নিয়ে আক্ষেপ থেকে যায়। একা থাকলে ফেলে আসা জীবনের কথা বেশি করে মনে পড়ে। এই একাকীত্বের কারণেই স্বপ্নে প্রাক্তনকে দেখতে পারেন। 

কারণ যাই হোক না কেন। প্রাক্তনকে ঘন ঘন স্বপ্নে দেখতে থাকলে, বিশেষজ্ঞর পরামর্শ নিন। চাইলে এমন কারও সঙ্গে বিষয়টি আলোচনা করতে পারেন, যিনি আপনাকে চেনেন, জানেন বা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উচিত পরামর্শ দিতে পারবেন।  

[আরও পড়ুন: বেশি ওষুধে নাকাল বার্ধক্য, পরিণতি সাংঘাতিক, সতর্ক করলেন বিশেষজ্ঞ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.