Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Parenting Tips For Monsoon

বর্ষায় চরম ক্ষতির আশঙ্কা! সন্তান স্কুল থেকে ফেরার পর মায়েরা এসব কাজ করতে ভুলবেন না

খুদের স্কুলের ব্যাগে একটি আপদকালীন বন্দোবস্ত রাখতে ভুলবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৬:৩০

options
link
বর্ষায় চরম ক্ষতির আশঙ্কা! সন্তান স্কুল থেকে ফেরার পর মায়েরা এসব কাজ করতে ভুলবেন না zoom
বর্ষায় স্কুল থেকে ফেরার পর সন্তানের যত্ন নেবেন কীভাবে? ছবি: সংগৃহীত
Advertisement

বেশ হাঁকিয়ে ব্যাটিং করছে বর্ষা। এই ঝিরঝিরি, তো এই ভারী বৃষ্টি লেগেই রয়েছে। কচিকাঁচাদের আবার বৃষ্টি অত্যন্ত পছন্দের। তাই রাস্তায় জমে থাকা জল, কাদা ঘাঁটতে বেশ ভালোই লাগে। আর যা ডেকে আনে বিপদ। তাই বর্ষায় সন্তানের উপর দিন বাড়তি নজর। নইলে হতে পারে চরম সর্বনাশ। তাই স্কুল থেকে বাড়ি ফেরার পর এগুলিতে নজর রাখতে ভুলবেন না।

  • খুদেরা সাধারণত বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসে। তার ফলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। খুদের মাথা ভিজে রয়েছে কিনা, সেদিকে নজর রাখুন। শুধু চুলই নয়, ঘাড়, কানের পিছনদিকে জল লেগে রয়েছে কিনা, তা ভালো করে দেখে নিন। মাথা ভিজে থাকলে ভালো করে ধুইয়ে মুছে দিন। নইলে সর্দি, কাশি হতে পারে।
  • স্কুলের পোশাক ছাড়িয়ে ভালো করে গা, হাত, পা-ও মুছিয়ে দিন। খুদের গায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। গরম কোনও খাবার খেতে দিন। তা হতে পারে কোনও স্যুপ কিংবা দুধ।
  • এই সময়ে পায়ের আঙুলের ফাঁকে সংক্রমণের সমস্যা দেখা যায়। তাই স্কুল থেকে ফেরার পর খুদের মোজা, জুতো পরীক্ষা করে নিন। দেখুন তা ভিজে কিনা। ভিজে থাকলে ভালো করে শুকিয়ে নিন। খুদের পায়ে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।
  • ভিজে ফেরার পর খুদের পা কিংবা শরীরের কোনও অংশ ফুসকুরি বা চুলকানি দেখা দিলে সতর্ক হোন। কোনও অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে পারেন। তাতে কাজ না হলে তড়িঘড়ি চিকিৎসকের পরামর্শ নিন।

খুদের স্কুলের ব্যাগে একটি আপদকালীন বন্দোবস্ত রাখতে ভুলবেন না। একনজরে দেখে নিন কী কী রাখা উচিত তাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • অন্তর্বাস
  • মোজা
  • তোয়ালে
  • জলনিরোধক ব্যাগ
  • জুতো

এই জিনিসগুলি থাকলে সন্তান স্কুলে যাওয়ার পথে ভিজে গেলেও সমস্যায় পড়বে না। পোশাক পরিবর্তন করে নিতে পারবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.