Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Digital Dating Trends

৬৩% ভারতীয়র প্রেমের ‘কোচ’ এআই! ডেটিংয়ে আদৌ আসল মানুষটির সঙ্গেই পরিচয় হচ্ছে তো?

এ দেশের প্রায় ৬৩ শতাংশ মানুষ এখন প্রেমের পরামর্শদাতা বা ‘ডেটিং কোচ’ হিসেবে এআই-এর সাহায্য নিচ্ছেন। ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা চেনা রোমান্টিক সংলাপের আড়ালে আদতে খেলা করছে এক জটিল অ্যালগরিদম!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৮:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৮:৪৩

options
link
৬৩% ভারতীয়র প্রেমের ‘কোচ’ এআই! ডেটিংয়ে আদৌ আসল মানুষটির সঙ্গেই পরিচয় হচ্ছে তো? zoom
প্রযুক্তির ছোঁয়ায় এখন অনেকটাই বদলে গিয়েছে প্রেমের ব্যাকরণ। ছবি এআই দ্বারা প্রণীত।
Advertisement

মায়াবী চোখের ইশারা। কিংবা চিঠির ভাঁজে আটকে পড়া আকুতি। থেমে নেই চিরকালীন আবেগমালা। তবে, প্রযুক্তির ছোঁয়ায় এখন অনেকটাই বদলে গিয়েছে প্রেমের ব্যাকরণ। সম্প্রতি গ্লিডেন এবং ইপসোস-এর যৌথ সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় ১৫০০ ভারতীয়র ওপর করা এই সমীক্ষা বলছে, এ দেশের প্রায় ৬৩ শতাংশ মানুষ এখন প্রেমের পরামর্শদাতা বা ‘ডেটিং কোচ’ হিসেবে এআই-এর সাহায্য নিচ্ছেন। ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা চেনা রোমান্টিক সংলাপের আড়ালে আদতে খেলা করছে এক জটিল অ্যালগরিদম!

Digital Dating Trends Explained: Are You Dating a Real Person or an AI-Curated Persona?
ছবি: সংগৃহীত

বাঙালির প্রেম মানেই একবুক সংশয়। খুনসুটি। আর মান-অভিমানের পালা। সেই সংশয় কাটাতে এখন আর বন্ধুদের সাহায্য দরকার নেই। মনের মানুষকে আকর্ষণীয় বার্তা পাঠাতে এআই এখন মুশকিল আসান। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৬৬ শতাংশ ভারতীয় তাঁদের ডেটিং প্রোফাইল সুন্দর করতে বা সোশাল মিডিয়ার ‘বায়ো’ লিখতে এআই-এর শরণাপন্ন হচ্ছেন। শুধু তাই নয়, উলটো দিকের মানুষের মন পেতে কোন কথার পর কী উত্তর দেওয়া উচিত, তা রিয়েল টাইমে ঠিক করে দিচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা। এ দেশের প্রায় ৬১ শতাংশ মানুষ এ ভাবেই নিজেদের কথোপকথন সাজিয়ে নিচ্ছেন। প্রথম দেখার জড়তা কাটানো বা চটজলদি রসিকতায় ভরা উত্তর তৈরি করার চাবিকাঠি এখন এআই-এর হাতে। যাকে অনেকেই বলছেন ডিজিটাল ‘উইংম্যান’।

Advertisement

তবে এই কৃত্রিম উজ্জ্বলতার আড়ালে আদতে লুকিয়ে রয়েছে এক গভীর শূন্যতা। সমীক্ষা জানাচ্ছে, এই ধরনের প্রেমের ক্ষেত্রে ৫৭ শতাংশ মানুষই তীব্র একাকীত্বে ভুগছেন। অ্যালগরিদম হয়তো আপনাকে নিখুঁত কবিতা লিখে দিতে পারে, কিন্তু দুটো মনের অকৃত্রিম রসায়ন তৈরি করে দিতে পারবে না কখনওই। মানুষের ভুলত্রুটি, জড়তা আর খামখেয়ালিপনার মধ্যেই লুকিয়ে থাকে আসল টান। কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে সেই আসল অনুভূতিটাই এখন দুর্লভ হয়ে উঠেছে।

Digital Dating Trends: 63% of Indians Use AI as a Dating Coach, Reveals Survey
প্রতীকী ছবি

মজার বিষয় হল, এআই-এর এই ব্যবহার নিয়ে মানুষের মনে এক চোরা অপরাধবোধও কাজ করছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৯ শতাংশ ভারতীয় তাঁদের এআই চ্যাটের ইতিহাস অন্য কারও সামনে প্রকাশ করতে নারাজ। আসলে ওই চ্যাটবক্সের চিলতে ঘরের ভেতরেই লুকিয়ে থাকে মানুষের আসল দুর্বলতা, দ্বিধা আর মুখোশহীন চেহারাটা। আর চ্যাটবক্স থেকে বেরিয়ে ডেটিং প্রোফাইলে গেলেই আবার চড়ে বসে নিখুঁত অভিনয়ের মুখোশ। যান্ত্রিক এই গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে অনুভূতির আসল ছোঁয়া। প্রেমিকের পাঠানো মুগ্ধতার বার্তাটি সত্যিই তাঁর মনের কথা, নাকি চ্যাটজিপিটি-র নিখুঁত কারসাজি, সেই সংশয় নিয়েই দোলাচলে আধুনিক ডিজিটাল ‘প্রেম’!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.