সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের যুগে এখন দিনের বেশিরভাগ কথাই হয়ে যায় মেসেজে। এতদিন যে কথা ফোন করে বলতে হত, বেশিরভাগ মানুষ সে কথাও বলে দেন মেসেজেই। আর এখান থেকেই শুরু হয় নানা গণ্ডগোল!
ইদানিং বহু প্রেমিক যুগলের মধ্যে একধরনের সমস্যা দেখা যায়। প্রেমের সম্পর্কের মাঝে জমা হয় নানা অজুহাত বা মিথ্যা কথা। যা বেশিরভাগ সময়ই ঘটে মেসেজে। ফলে সম্পর্কের মাঝে চলে আসে সন্দেহ। কীভাবে বুঝতে পারবেন, আপনার সঙ্গী মেসেজে মিথ্যা বলছেন? বিশেষজ্ঞরা এমনই কিছু উপায়ের কথা জানালেন, যার সাহায্যে খুব সহজেই ধরতে পারবেন আপনার সঙ্গীর মিথ্যা।
১) আপনার সঙ্গী আপনাকে ঘনঘন মিথ্যা কথা বলছেন। এরকমটা যদি মনে হয়, তাহলে প্রথমেই নিজেকে একটু তৈরি করে নিন। গত কয়েকদিনের আলাপচারিতা একেবারে মাথায় রাখুন। কোনও বিশেষ মুহূর্তের প্রসঙ্গ তুলে প্রশ্ন করুন। দেখুন তো মেসেজে ঠিকঠাক উত্তর পাচ্ছে কিনা। উদাহরণ হিসেবে, হয়তো আপনার সঙ্গী আপনাকে না জানিয়ে কোথাও গিয়েছিল। আপনি অন্যসূত্র থেকে সঠিক খবরটা পেয়েছেন। সঙ্গীর সঙ্গে মেসেজ করার সময় সে দিনটার প্রসঙ্গ তুলে কথা বলুন। দেখুন তো আগের বার দেওয়া উত্তরের সঙ্গে এখনকার উত্তর মেলে কিনা।
[আরও পড়ুন: এই পাঁচ ধরনের নারীর সঙ্গ কখনও ছাড়তে চান না পুরুষরা! ]
২) আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি একটু বেশি সময় নিচ্ছেন আপনার সঙ্গী? যদি সেটা হয়, তাহলে আপনার সন্দেহ কিন্তু মোটেই অযৌক্তিক নয়।
৩) যদি আপনার কোনও নির্দিষ্ট প্রশ্নে আপনার সঙ্গী পালটা প্রশ্ন করেই চলেন। আপনাদের আলোচনা ঝগড়ার মোড় নেয়। তখনই কিন্তু জানতে হবে, নিশ্চয়ই কিছু গোপন রাখছে আপনার সঙ্গী। ঝগড়াটা শুধুমাত্র কথা ঘোরানোর পন্থা।
শেষমেশ বলা যায়, এই পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র আপনার মনে করার উপর। তাই সম্পর্কে শান্তি বজায় রাখতে প্রয়োজনে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।
[আরও পড়ুন: যৌনতার সেরা জায়গা আয়নার সামনে! কেন জানেন?]
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?

