সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, সম্পর্ক, যৌনতা নিয়ে নবপ্রজন্ম এখন নানান এক্সপেরিমেন্ট করে চলেছেন। এই যেমন, ওপেন রিলেশনশিপ ব্যাপারটা এখন খুবই জনপ্রিয়। যা কিনা বহুগামী সম্পর্ককেই মান্যতা দিচ্ছে। কী এই ওপেন রিলেশনশিপ? কেনই বা এই সম্পর্কের দিকে ঝুঁকছে নবপ্রজন্ম?
বিশেষজ্ঞরা বলছেন, ওপেন রিলেশনশিপের অর্থ হল একজনের সঙ্গে প্রেমে থেকেও, অন্য কারও সঙ্গে সম্পর্কে থাকা। কিন্তু প্রথম সঙ্গীর কাছে গোপনীয়তা না রেখে, একেবারেই পরিষ্কার জানিয়ে দেওয়া নতুন সঙ্গীর কথা। তবে ওপেনরিলেশনশিপের আরেকটা দিকও রয়েছে, যেখানে কমিটমেন্টের জোর থাকে না। বরং যেকোনও সময় সঙ্গীর সঙ্গে শুধুমাত্র বন্ধুত্ব রাখার অঙ্গীকার থাকে।

[আরও পড়ুন: কোন ভুলে সঙ্গমে নেই জোর! লিঙ্গই দেবে গোপন খবর]

কেন এই ওপেন রিলেশনশিপ?
মনোবিদরা বলছেন, জেট যুগে নবপ্রজন্মের কাছে অনেক অপশন। আর সেই অপশনের জোরেই সম্পর্কে থেকেও একটার উপর ভরসা রাখতে পারছেন তাঁরা। তাই একটা সম্পর্কে জড়িয়ে পড়ার পরও, হাতের মুঠোয় আরেকটা অপশন হিসেবে রাখেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্য়াল মিডিয়ার যুগে এ প্রজন্মের ছেলে মেয়েরা অনিশ্চয়তায় ভোগেন বেশি। শুধু তাই নয়, নানা ডেটিং অ্য়াপের হাতছানিতে খুব সহজেই জুটে যায় প্রেমিক ও প্রেমিকা। ওপেন রিলেশনশিপেই সহজে পেয়ে যাওয়া যায় প্রেম, সম্পর্ক ও যৌনতা। তবে সব সময় কিন্তু এই সম্পর্ক যৌনতায় মোড়া হয় না। অনেক সময়ই একই চিন্তাভাবনা, রুচির মানুষকে খুঁজে পেলে, শুধুমাত্র ভাল সময় কাটাতেই আটকে থাকে ওপেন রিলেশনশিপ।

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক