সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি মানুষের হাত হাত রেখে একসঙ্গে কাটানো দাম্পত্য জীবনের প্রত্যেকটা দিন একই ছন্দে চলে না। ভাব আড়ি লেগেই থাকে। তবে অনেকেই মনে করেন, দাম্পত্যের একঘেয়েমি কাটানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় সঠিকভাবে বিবাহবার্ষিকী উদযাপন। গোটা বছরের অক্সিজেন সংগ্রহের দিনে একান্তে কিছুটা সময় কাটানো দরকার। কারণ, ওই প্রাণবায়ুর জোরেই তো এগিয়ে যাবে সম্পর্ক। তৃতীয় বিবাহবার্ষিকীকে ঠিক এমনই রঙিন করে তুলতে চেয়েছিলেন লন্ডনের এক দম্পতি। নানা পরিকল্পনাকে প্রায় মিথ্যে প্রমাণ করে যা ঘটল, তা যেন ভাবনারও অতীত।
লিভারপুলের বাসিন্দা ওই দম্পতি বেজায় ব্যস্ত। সারাদিন সেভাবে কথা বলারও সময় পান না দু’জনে। তাই বিবাহবার্ষিকীতে একসঙ্গে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। সে কারণে শহর থেকে বেশ কিছুটা দূরে একটি হোটেল বুক করেন। হোটেলে ঢুকে নিজেরাই বিবাহবার্ষিকী উদযাপন করতে শুরু করেন। খাবার খান। সঙ্গে চলে দেদার মদ্যপান। বেশ কিছুক্ষণ পর নেশার ঘোরে প্রায় অচৈতন্য হয়ে পড়েন তরুণী।
[আরও পড়ুন: Maynaguri Train Accident: মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই বিকট শব্দ! ট্রেন দুর্ঘটনা প্রাণ কাড়ল কোচবিহারের চিরঞ্জিতের]
সেই সময় উদ্দাম যৌনতায় মেতে ওঠার চেষ্টা করেন তরুণীর স্বামী। তবে নেশার ঘোরে তাতে সায় দিতে পারছিলেন না তরুণী। নিজেও ঠিক যা চাইছিলেন তা পারছিলেন না। সে কারণে যৌন উত্তেজনাবর্ধক ভায়াগ্রা খেয়ে ফেলেন ওই ব্যক্তি। তারপরই দম্পতি যৌন উত্তেজনায় মেতে ওঠেন। ইতিমধ্যে নিজেকে কিছুটা সামলে নেন তরুণী। তিনিও বিবাহবার্ষিকী উদযাপনে শরীরী খেলায় মেতে ওঠেন দু’জনে।
তবে চরম মুহূর্তেই যেন ছেদ পড়ল। যৌনতার মাঝে যৌনাঙ্গে প্রবল ব্যথা অনুভব করেন তরুণ। তড়িঘড়ি দম্পতি যান হাসপাতালে। চিকিৎসকরা জানান, সঙ্গমকালে গোপনাঙ্গ ভেঙে গিয়েছে তরুণের। আপাতত চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক প্রায় সকলেই। তৃতীয় বিবাহবার্ষিকী স্মরণীয় করে তুলতে গিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে, তা বোধহয় আশা করেননি ওই দম্পতিও।
[আরও পড়ুন: রাজ্য সরকারের পেনশন প্রাপকদের জন্য সুখবর, এবার মিলবে ATM ও নেট ব্যাংকিং পরিষেবা]
সর্বশেষ খবর
-
নজির গড়ে হ্যাটট্রিক দেম্বেলের, নরওয়েকে গোলের মালা পরাল ফ্রান্স
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!