সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্ট ও আমাজন-এর মতো ই-কমার্স সাইটগুলিতে স্যামসাং গ্যালাক্সির একগুচ্ছ মডেলের দাম কমে গেল৷ Samsung Galaxy J5 (2016) মডেলটি ফ্লিপকার্টে মিলছে ১২,৯৯০ টাকায়৷ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ১০০০ টাকার৷
চলতি বছরের মে মাসেই আপডেটেড মডেলটি বাজারে আসে৷ এই মুহূর্তে সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে একটি হল জে ৫ স্মার্টফোন৷ ৫.২ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন, ২ জিবি র্যাম ও ১.২ গিগাহার্ৎজ কোয়াড-কোর প্রসেসর যুক্ত এই মডেলটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ ২০১৬ ভার্সনটির ব্যাটারি ৩১০০ এমএএইচ-এর৷ ১৩ এমপি রিয়ার ক্যামেরা ও ৫ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে অ্যান্ড্রয়েড মার্শেমলো আপডেটের সঙ্গে৷ জে ৫-এর পুরনো ভার্সনটি আমাজনে বিক্রি হচ্ছে ১১,৩০০ টাকায়৷
এবার আসা যাক পরের মডেলের কথায়৷ গ্যালাক্সি সিরিজের On7 মডেলটি ১০,১৯০ টাকার বদলে ফ্লিপকার্টে মিলছে ৯,৬৯০ টাকায়৷ এই মডেলে রয়েছে ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, ১.২ গিগাহার্ৎজ স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর, সঙ্গে ১.৫ জিবি র্যাম৷ ৮ জিবি ইন্টারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ রয়েছে ১৩ এমপি-র প্রাইমারি ক্যামেরা ও ৫ এমপি-র ফ্রন্ট ক্যামেরা৷
এরই পাশাপাশি ফ্লিপকার্টে Galaxy Note 4 মডেলটি এখন পাওয়া যাচ্ছে ২৭,৯৯০ টাকায়৷ একই সঙ্গে ২০১৪ সালের ফ্ল্যাগশিপ মডেল স্যামসাংয়ের Galaxy S5 বিক্রি হচ্ছে ১৩,৯৯৯ টাকায়৷

সর্বশেষ খবর
-
বাংলার তাঁতে ‘বন্দে মাতরম’, শাড়িতে দেশপ্রেমের গল্প বুনলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিল্পী
-
৮০তম স্বাধীনতা দিবসে মন্মথপুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রামের পুজো কমিটি
-
জন্মের পরই সদ্যোজাতর মুখদর্শন, কার মতো দেখতে হল পূজার দ্বিতীয় সন্তান?
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা