সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং তাদের নিজস্ব টিজেন অপারেটিং সিস্টেমে চালিত নতুন স্মার্টফোন ‘জেড ২’ ভারতের বাজারে নিয়ে আসছে৷ সম্ভবত চলতি মাসেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে স্মার্টফোনটি৷ গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বর্তমানে নিজস্ব অপারেটিং সিস্টেম টিজেনের উপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করছে স্যামসাং।
একটি ওয়েবসাইটের দাবি, ভারতে এই হ্যান্ডসেটটি রিলায়েন্স জিও ফোর-জি ডেটা প্যাকের সঙ্গে বিশেষ অফারে মিলতে পারে৷ যেখানে প্রথম তিন মাস আনলিমিটেড ফোন, এসএমএস ও ডেটা সার্ফিংয়ের সুযোগও পাওয়া যাবে৷ প্রথম দফায় স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটি শুধু ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও কেনিয়ার মতো কয়েকটি নির্দিষ্ট দেশেই মিলবে৷
ফোর-জি সাপোর্টেড নয়া জেড ২ হ্যান্ডসেটের ডিসপ্লে হতে পারে ৪-৪.৫ ইঞ্চির৷ অ্যামোলেড ডিসপ্লে সম্পন্ন এই ফোনের র্যাম ১ জিবি৷ রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের হলেও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা৷ থাকবে এস বাইক মোড৷ ব্যাটারি সম্ভবত ১৫০০-২০০০ এমএএইচ-এর৷
এর আগে স্যামসাং টিজেন ওএস চালিত দু’টি স্মার্টফোন ভারতের বাজারে এনেছিল৷ গত বছরের জানুয়ারি মাসে জেড ১ ও অক্টোবরে জেড ৩ দেশের বাজারে এলেও তেমন জনপ্রিয়তা পায়নি৷ নয়া স্মার্টফোনের দাম ভারতীয় মুদ্রায় ৪,৪৯৯ টাকা হতে পারে৷
সর্বশেষ খবর
-
পুরোটাই পেপার লেস, পড়ুয়ারা পায় সুষম ব্রেকফাস্ট, ‘মডেল’ স্কুল গড়ে জাতীয় পুরস্কার বর্ধমানের শিক্ষকের
-
এবার ক্রিকেট বিশ্বকাপে রোনাল্ডোর দেশ? স্পেনের বিশ্বরেকর্ড আটকে স্বপ্নে বিভোর পর্তুগাল
-
নিষিদ্ধ সাইটে জাহ্নবীর ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তি পেলেন নায়িকা
-
জাতীয় সড়কে বেপরোয়া গতির কন্টেনারের ধাক্কা! মৃত্যু ২ ঠিকাকর্মীর, আশঙ্কাজনক ৪
-
চন্দ্রবোড়া ছোবলের মুখে মা মরা মেয়ে, বাঁচাতে ঝাঁপালেন বাবা! তারপর যা হল…