সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: আচমকা মন ভাল করতে ঘুরতে ঘুরতে চলে গেলেন সিকিম। কিংবা যাওয়ার কথা ছিল অন্য কোথাও। শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে গাড়ি ঘুরিয়ে গ্যাংটকের দিকে রওনা দিলেন। এমন খেয়ালি পর্যটক এর সংখ্যা কম নয়। কিন্তু যাঁরা এভাবে ঘুরতে ভালবাসেন আপাতত তাদের তেমন পরিকল্পনা মুলতুবি রাখতে হবে। ভবঘুরে পর্যটকদের জন্য আপাতত কোনও রকম জায়গা হবে না সিকিমে।
[আরও পড়ুন: দ্বিতীয়বার ময়নাতদন্তে স্পষ্ট গুলির প্রমাণ! দলীয় কর্মীর মৃত্যু নিয়ে বিজেপি নেতার দাবিতে ধন্দ]
শনিবার পর্যটন স্টেকহোল্ডারদের সঙ্গে সিকিম সরকারের বৈঠকে এমন সিদ্ধান্তই হতে চলেছে। করোনা অতিমারীর জেরে কয়েক মাস ধরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিকিমকে। তবে আর বেশি দিন এভাবে থাকা যাবে না বুঝতে পেরেই সিকিমের অন্যতম প্রধান অর্থনৈতিক হাতিয়ার পর্যটনকে খুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। এই নিয়ে কয়েক দফায় বৈঠকের পর প্রাথমিক খসড়া তালিকা তৈরি হয়েছে পর্যটন খুললেও কি করা যাবে এবং কি করা যাবে না। তার মধ্যে উঠে এসেছে পর্যটকদের পরিষ্কার এবং সঠিক তথ্য সমস্ত জমা দিয়ে তারপরে আপাতত শৈলরাজ্যে প্রবেশ করার ছাড়পত্র মিলবে। পাশাপাশি আপাতত বিদেশি পর্যটকদের জন্য সিকিম দরজা খুলছে না। শুধুমাত্র দেশীয় পর্যটকদের ছাড়পত্র দেওয়া হবে আগাম বুকিং এর ভিত্তিতে। বিভিন্ন পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটরদের মাধ্যমে প্যাকেজ টুর অথবা নির্দিষ্ট পর্যটন কেন্দ্র আগে থেকে বুকিং করে রাখলে তবেই মিলবে রাজ্যে প্রবেশের ছাড়পত্র। সেই সঙ্গে প্রতিটি পর্যটককে করোনা নেগেটিভ শংসাপত্র সঙ্গে আনা এবং প্রয়োজনে যে কোনও জায়গায় তার প্রতিলিপি জমা দিতে রাজি থাকতে হবে। আপাতত গোটা রাজ্যে আড়াই হাজার ঘর পর্যটকদের জন্য খোলা হবে। পর্যটক এর সংখ্যা রাজ্যে প্রতিদিন দ্বিগুণ হিসেবে পাঁচ হাজার পর্যন্ত অনুমতি দেওয়া হবে। যে কোনও হোটেল বা হোমস্টে-তে মোট থাকার ঘরের অর্ধেক পর্যন্ত প্রতিদিন অতিথি নেওয়া যাবে।
তবে শনিবারও অবশ্য পর্যটন খোলার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি। হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্রাভেলস ডেভলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট সান্যাল জানিয়েছেন, সিকিম সরকারের পক্ষ থেকে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। তা যাচাই করে দেখা হচ্ছে। অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অফ ট্যুরিজম এর সম্পাদক রাজ বসু জানিয়েছেন শর্তসাপেক্ষে হলেও পর্যটন খোলার দিকেই এগোচ্ছে সিকিম সরকার।
[আরও পড়ুন: মোবাইল হারানোর খবর চাপা দিতে মাওবাদী আতঙ্ক ছড়ায় যুবক! ঝাড়গ্রামের ঘটনায় প্রকাশ্যে নয়া তথ্য]
সর্বশেষ খবর
-
মায়েরা সব পারেন! ৩ মাসের সন্তান কোলেই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর, ভিডিওয় মুগ্ধ দুনিয়া
-
প্রচুর রিসার্চ, তারপর রিহার্সাল করে খুন! হবু স্বামী কেতনকে হত্যা করতে নীল নকশা সিয়ার
-
জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে
-
বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস! সেই ঘর দখলমুক্ত বিজেপির
-
আসছে শিবের প্রিয় শ্রাবণ মাস, ভোলেবাবাকে তুষ্ট করতে অবশ্যই মেনে চলুন এই ৭ নিয়ম