বছরভর নানারকম অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাগুলি। সেই ধারা বজায় রেখে গ্রীষ্মকালীন সেল শুরু করল আমাজন। শুক্রবার থেকে শুরু হয়েছে ‘গ্রেট সামার সেল’ (Amazon Great Summer Sale)। ই-কমার্স জায়ান্ট সংস্থার এই অফারে সত্যিই মিলবে জলের দরে ফলের রস! ১৩ মে অথবা ১৫ মে পর্যন্ত এই সেল চলতে পারে বলে জানা যাচ্ছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জামে মিলবে ৭৫ শতাংশ ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
রিয়েলমি নারজো ১০০ লাইট এখানে মিলছে ১৩ হাজার ৭৪৯ টাকায়। যার আসল মূল্য ২৭,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এম৫৬, যার মূল্য ৩৩ হাজার ৯৯৯ টাকা, তা এখানে মিলবে ২১ হাজার ৯৯৮ টাকায়। রেডমি-র এ৭ প্রো পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ টাকায়। এর আসল মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকা। আবার পপ এক্সের মূল্য যেখানে ১৫ হাজার ৯৯৯ টাকা, তা মিলবে ৮ হাজার ৯৯৯ টাকায়।
আরও পড়ুন:
১৩ মে অথবা ১৫ মে পর্যন্ত এই সেল চলতে পারে বলে জানা যাচ্ছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে ঘর সাজানোর সরঞ্জামে মিলবে ৭৫ শতাংশ ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে মিলবে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।
সস্তায় ট্যাব খুঁজলেও এই সেলে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ সুখবর। রেডমি-র রেডমি প্যাড ২, ওয়াইফাই অ্যাক্টিভ পেন সাপোর্ট, ২৭.৯৪ সেমির দাম ১৪ হাজার ৯৯৯ টাকায়। যার আসল মূল্য ১৬ হাজার ৯৯৯ টাকায়। একই ভাবে যে লেনোভো আইডিয়া ট্যাবের দাম ২৯ হাজার টাকা, তা এখানে বিকোচ্ছে ২৩ হাজার ৯৯৯ টাকায়।
এইচডিএফসি ক্রেডিট কার্ডে কিনলে ৭ হাজার ৭৫০ টাকা পর্যন্ত কেনাকাটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড়। এই সুযোগ নিতে হলে অবশ্য ন্যূনতম ৫ হাজার টাকার কেনাকাটি করতে হবে। স্মার্টফোন, ল্যাপটপ ছাড়াও ক্যামেরার সরঞ্জাম মিলবে এখানে। তাছাড়া মিক্সার, ওয়াশিং মেশিন এবং এয়ার কুলার তো রয়েছেই। পাশাপাশি মিক্সার, ওয়াশিং মেশিন, এয়ার কুলার কিংবা কটন শার্ট… কী নেই আমাজনের এই সেলে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়’, বিদেশমন্ত্রকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
হা-হুতাশ নয়, কীভাবে শান্তিতে কাটাবেন অবসর জীবন? জানুন বিনিয়োগের ‘নীল নকশা’
-
ভূমিধসে অবরুদ্ধ একাধিক রাস্তা, বৃষ্টি বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের একাংশ
-
অমৃতসরে অবতরণ করতে গিয়ে পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান! তারপর…
-
মহরমে মেট্রোয় কাটছাঁট, জেনে নিন ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচি