অর্ণব আইচ: টোল প্লাজায় নতুন পদ্ধতিতে টাকা হাতাচ্ছে কিশোর ও বালকরা। তাদের হাতে থাকা ঘড়ির মতো স্ক্যানার দিয়ে গাড়ির কাচে লাগানো ‘ফাসট্যাগ’- এর বারকোড স্ক্যান করে তুলে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি কলকাতা ও রাজ্য পুলিশের কাছে এই ব্যাপারে ভিনরাজ্য থেকে সতর্কবার্তা এসেছে। এমনকী, একটি ভিডিও এসেছে পুলিশের হাতে। সেই সূত্র ধরে কলকাতা ও রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় শুরু হয়েছে পুলিশের বিশেষ নজরদারি।
পুলিশ জানিয়েছে, ওই ভিডিওয় দেখা গিয়েছে যে, এক কিশোর টোল প্লাজায় আসা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির কাচ মুছছে। কিশোরের হাতে রয়েছে একটি ‘ঘড়ি’। গাড়ির সামনের কাচে লাগানো ‘ফাসট্যাগ’ (Fastag)। ওই ট্যাগের বার কোড স্ক্যান করে গাড়ির মালিকের ‘ফাসট্যাগ অ্যাকাউন্ট’ থেকে কেটে নেওয়া হয় টাকা। এই পদ্ধতিকে কাজে লাগাচ্ছে জালিয়াতরাও। কিশোর বা বালকরা গাড়ির কাচ মোছার নাম করে তার হাতের ‘ঘড়িটি’ নিয়ে যাচ্ছে ‘ফাসট্যাগ’এর বার কোডের কাছে। স্ক্যান করে ফেলছে বার কোড। দেখা যাচ্ছে, মুহূর্তেই ওই গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে ৫০ বা ৭০ টাকা চলে যাচ্ছে অন্য একটি অ্যাকাউন্টে।
[আরও পড়ুন: প্রতারকদের ফোন ভয় ধরাচ্ছে? তিনটি উপায় বাতলে সতর্ক করল কলকাতা পুলিশ]
ওই ঘড়ির মতো দেখতে বস্তুটি আসলে স্ক্যানার (Scannar)। সেটি দিয়েই বারকোড স্ক্যান করা হচ্ছে। কোনওভাবে জালিয়াতরা ওই বারকোডের সঙ্গে নিজেদের পছন্দের অ্যাকাউন্ট যুক্ত করেছে। ফলে সরকারের অ্যাকাউন্টের বদলে তাদের হাতে পৌঁছে যাচ্ছে টাকা। দেখা গিয়েছে, অনেক সময়ই যে বালক বা কিশোর গাড়ির কাচ মুছছে, সে টাকা চাইছে না। তাতেই সন্দেহ হয় গাড়ি চালকদের।
ভিডিওয় দেখা গিয়েছে, কিশোরকে ‘ঘড়ি’র ব্যাপারে জিজ্ঞাসা করার পরই সে দৌড়ে পালিয়ে যায়। পুলিশের এক কর্তা জানিয়েছেন, এখনও কলকাতা সহ রাজ্যের কোনও টোল প্লাজায় এই ধরনের জালিয়াতির ব্যাপারে অভিযোগ দায়ের হয়নি। যেহেতু ভিনরাজ্যে এই ঘটনা ঘটেছে, তাই টোল প্লাজাগুলিতে নজর রাখা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: এবার মাত্র ৩০ সেকেন্ডেই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন লোন, জানেন কীভাবে?]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী