সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বদলে গেল গুগলের ডুডল৷ ভোট দেওয়ার পর যেমন ভোটদাতার আঙুলে কালির দাগ দেওয়া হয়, তেমনই আঙুলে কালির দাগ দেওয়া একটি নয়া ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ সার্চ ইঞ্জিনটি৷ যখনই গুগল ব্যবহারকারীরা ওই ডুডুলে ক্লিক করছেন, তখনই একটি নয়া পেজ খুলে যাচ্ছে৷ যেখানে রয়েছে এবারের লোকসভা নির্বাচন সংক্রান্ত তথ্য৷ ভোটদানের পদ্ধতি৷ যা প্রথম ভোটারদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাযোগ্য বলে মনে করা হচ্ছে৷
[ আরও পড়ুন: রাষ্ট্রপতি ভবন চত্বরেই ধর্ষণের অভিযোগ, বড়সড় প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা ]
এদিন সকাল থেকেই দেশের ৯১টি আসনে শুরু হয়ে গিয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ৷ স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারিতে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ মোটের উপর শান্তিতেই চলছে বৃহস্পতিবারের ভোটদান পর্ব৷ আর গণতন্ত্রের এই উৎসবে আরও বেশি করে সাধারণ মানুষকে শামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ করে যাঁরা এবার নতুন ভোটার, তাঁদের সকলকে ভোটদানের জন্য স্বাগত জানালেন তিনি৷
[ আরও পড়ুন: প্রচারে বেরিয়ে ‘নাগিন ডান্স’ করলেন কর্ণাটকের মন্ত্রী, ভাইরাল ভিডিও ]
টুইটারে এদিন প্রধানমন্ত্রী লেখেন, ‘‘২০১৯-এর লোকসভা নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে৷ প্রথম পর্বে যে যে আসনে ভোটগ্রহণ হচ্ছে, সেখানে যেন রেকর্ড সংখ্যক মানুষের সমাগম ঘটে এবং প্রত্যেকেই যেন ভোট দেন৷ বিশেষ করে আমি আহ্বান করব যুব এবং নতুন ভোটারদের, তাঁদের একটা বড় অংশ যেন এই নির্বাচনে অংশ গ্রহণ করেন৷ এটাই আপনাদের অনুরোধ করব’’ কেবল মোদি নন, এদিন নাগপুরের ২১৬ নম্বর বুথে ভোটদানের পর, একই বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভগবতও৷ তিনিও যত বেশি সংখ্যক ভোটারকে এই নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান৷
2019 Lok Sabha elections commence today.
I call upon all those whose constituencies are voting in the first phase today to turn out in record numbers and exercise their franchise.
I specially urge young and first-time voters to vote in large numbers.
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 11, 2019
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির
