Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WhatsApp

ছবি এডিট থেকে এক অ্যাপেই একাধিক অ্যাকাউন্ট! হোয়াটসঅ্যাপে জুড়ল অতি জরুরি ৪ ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন লোকের সংখ্যা এখন হাতে গোনা। অফিসের কাজ থেকে শুরু বন্ধুর সঙ্গে গসিপ, সবই বন্দি এই অ্যাপে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:১৪

options
link
ছবি এডিট থেকে এক অ্যাপেই একাধিক অ্যাকাউন্ট! হোয়াটসঅ্যাপে জুড়ল অতি জরুরি ৪ ফিচার zoom
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন লোকের সংখ্যা এখন হাতে গোনা। অফিসের কাজ থেকে শুরু বন্ধুর সঙ্গে গসিপ, সবই বন্দি এই অ্যাপে। তাই ব্যবহারকারীদের স্বার্থে সর্বদা নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই থাকে সংস্থা। এবার একসঙ্গে চার ফিচার নিয়ে হাজির সংস্থা। যারা অ্যান্ড্রয়েড থেকে আইওএস বা আইওএস থেকে অ্যান্ড্রয়েডে আসার প্ল্যান করছেন, তাঁদের জন্য দারুণ উপকারী। সংস্থার আশা, এই ফিচার ব্যবহারকারীদের মধ্যে অ্যাপের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে কয়েকগুণ। চলুন একনজরে দেখে নেওয়া যাক কী এই ফিচার।

১. বেশ কিছুদিন আগেই অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে ডেটা ট্রান্সফারের ফিচার আনা হয়েছে। তবে এবার তা আরও সহজ করা হয়েছে। জানা যাচ্ছে, কোনওরকম নথি হারানোর প্রশ্নই থাকবে না আর।

Advertisement

২. অনেকেই আছেন যারা দুটো আলাদা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সেক্ষেত্রে এতদিন ক্লোন করা ছাড়া কোনও অপশন ছিল না। এবার কিন্তু একটা অ্যাপেই ব্যবহার করা যাবে ২ টো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। কিন্তু কীভাবে? ফেসবুকের মতোই মিলবে সুইচ অ্যাকাউন্ট অপশন। তাতে ক্লিক করলেই কেল্লাফতে!

৩. হোয়াটসঅ্যাপে মিলছে অটো সাজেস্ট রিপ্লাই। অর্থাৎ আপনাকে কেউ একটি বার্তা পাঠালো, আপনি তার উত্তরে কী লিখতে পারেন, তার সাজেশন দেবে অ্যাপ। স্টিকারের ক্ষেত্রেও মিলবে এই অপশন।

৪. আলাদা অ্যাপের আর দরকার পড়ছে না। মেটা অপশনে গিয়ে এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে ছবি এডিট। ব্যাকগ্রাউন্ড পালটানো-সহ একাধিক কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.