Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Kasba

খাস কলকাতায় হাড়হিম হত্যা! মেয়ের সামনে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল স্বামী

মৃতার নাম স্বপ্না সিং। বয়স ৪২ বছর। তিনি বোসপুকুর রোড এলাকার বাসিন্দা। অভিযোগ, রবিবার ভোর ৪টা নাগাদ মহিলার স্বামী বিনোদ সিং ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:১১

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৮:১১

options
link
খাস কলকাতায় হাড়হিম হত্যা! মেয়ের সামনে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল স্বামী zoom
পুরুলিয়ায় প্রেমিকাকে খুন যুবকের। ফাইল ছবি
Advertisement

খাস কলকাতায় হাড়হিম হত্যাকাণ্ড! রবিবার ভোররাতে মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর। পারিবারিক বিবাদের কারণে স্ত্রীকে ধারালো দিয়ে কুপিয়ে খুন করেছে স্বামী! এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলা রক্তাক্ত অবস্থায় বাড়িতেই পড়েছিলেন। সকাল ৬ টা নাগাদ সব কিছু জানতে পেরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিএনএমসি হাসপাতালে।

মৃতার নাম স্বপ্না সিং। বয়স ৪২ বছর। তিনি বোসপুকুর রোড এলাকার বাসিন্দা। অভিযোগ, রবিবার ভোর ৪টা নাগাদ মহিলার স্বামী বিনোদ সিং ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। অভিযোগ, কিছু বোঝার আগেই স্বপ্নাকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে বিনোদ। মেয়ের সামনেই স্ত্রীকে কোপান তিনি। মহিলা রক্তাক্ত অবস্থায় বাড়িতেই পড়েছিলেন। সকাল ৬ টা নাগাদ সব কিছু জানতে পারে স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় বধূকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সিএনএমসি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই বলেন, তাঁর বাবা-মা’কে কুপিয়েছে। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জন্য এই খুন! কিন্তু কী নিয়ে বিবাদ তা নিয়ে ধোঁয়াশা। মৃতার মেয়ে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। রবিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.