সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলট পুরাণ! কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খাওয়ার চেয়ে বেশি চাকরি দেবে। এমনই দাবি করলেন আইবিএম ইন্ডিয়া (দক্ষিণ এশিয়া)-র ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ প্যাটেল। তাঁর কথায়, নতুন প্রযুক্তি যখন বাজারে আসে তখনই চাকরি হারানোর ভয় জাঁকিয়ে বসে। কিন্তু বাস্তবে দেখা যায়, নয়া প্রযুক্তি নতুন-নতুন চাকরি তৈরি করে।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ প্যাটেল জানান, “আমি এটা বিশ্বাস করি যে কৃত্রিম মেধার জন্য যত চাকরি যাবে, তার চেয়ে অনেকর বেশি নতুন নিয়োগের সুযোগ তৈরি হবে।” উদাহরণ হিসেবে তিনি ইন্টারনেটের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “ইন্টারনেট বেশ কিছু ক্ষেত্রে চাকরির সুযোগ কমিয়েছে। তবে ওয়েব পাবলিশিং-সহ নেট দুনিয়ায় অনেক বেশি চাকরির সুযোগ তৈরি করেছে।” AI বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সেরর ক্ষেত্রেও এমনটা হবে বলে আশাবাদী আইবিএম কর্তা। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে ওয়েব ডিজাইন, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব পাবলিশিংয়ের দুনিয়ায় অনেক বেশি নিয়োগ হবে। তবে নতুন নিয়োগের জন্য নিজের দক্ষতা বাড়ানো দরকার, বলছেন আইবিএম কর্তা।
[আরও পড়ুন: বাড়ি থেকে সরল ‘জয় শ্রীরাম’ পতাকা, বিজেপি যোগের জল্পনায় জল ঢাললেন কমল নাথ?]
যত দিন যাচ্ছে, দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (AI)। মানুষের নানা সমস্যার সমাধান একনিমেষে করে দিচ্ছে চ্যাট জিপিটি, বার্ড, বিংয়ের মতো AI চ্যাটবটগুলি। যা অশনি সংকেত বলেই মনে করছেন অনেকেই। তাঁদের মতে, আগামী ১০ বছরে কর্মীদের কাছে ভিলেনে পরিণত হবে এই প্রযুক্তি। এর মধ্যে নতুন আশার আলো দেখালেন আইবিএম ইন্ডিয়া (দক্ষিণ এশিয়া)-র ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ প্যাটেল।
[আরও পড়ুন: ‘মণিপুরের সঙ্গে তুলনীয় নয়’, সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত]
সর্বশেষ খবর
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা
-
মর্মান্তিক! মহারাষ্ট্রে বিরাট ঢেউয়ের গ্রাসে মৃত্যু ৮ কিশোরের, বেড়াতে গিয়ে সমুদ্রস্নানে বিপত্তি
-
সরল পেলে-মমতার ছবি, যুবভারতীতে মোদি-শুভেন্দু, ব্রাজিল ম্যাচের জন্য সেজেছে স্টেডিয়াম
-
অভিষেকে আপত্তি অধীরের! মমতাকে বললেন, ‘লোটাকম্বল নিয়ে আসুন, তবে ব্যাগেজ বাদ দিয়ে’