সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর দিন থেকেই একের পর এক অফার দিয়ে উপভোক্তাদের খুশি করেছে রিলায়েন্স জিও৷ ডেটা রিচার্জ প্যাক থেকে শুরু করে জিও ফোন৷ রোজই নিত্যনতুন চমক এনেছে সংস্থাটি৷ কিন্তু এবার জিও’র ঘোষণা শুনে অবাক অনেকেই৷ কারণ, এটা হয়তো ভাবতে পারেননি কেউ৷ এবার সম্পূর্ণ নতুন একটি ইন্টারনেট ব্রাউজার নিয়ে এল সংস্থাটি। যার নাম ‘জিও ব্রাউজার অ্যাপ’৷ আটটি ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি৷ রিলায়েন্সের আশা, বেশ জনপ্রিয় হবে অ্যাপ্লিকেশনটি।
[ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে হুন্ডাইয়ের নতুন ভাবনা ‘ওয়াকিং কার’ ]
জানা গিয়েছে, এখন শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে কেবল জিও ব্যবহারকারী নন, যেকোনও সংস্থার কানেকশন থাকলেই ব্যবহার করা যাবে এই ব্রাউজারটি৷ জিও জানিয়েছে, ঘোষণা হওয়া পর এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এখন কেবলমাত্র গুগল প্লে-স্টোর থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে৷ পরে ধীরে ধীরে অ্যাপল স্টোর ও অন্যান্য প্ল্যাটফর্মেও চলে আসবে এই ব্রাউজার৷
[বাজারে আসছে শাওমির নোট সেভেন!]

জিও আরও জানিয়েছে, কেবলমাত্র ভারতীয় উপভোক্তাদের কথা মাথায় রেখেই এধরনের ব্রাউজার বাজারে এনেছেন তাঁরা৷ ইংরেজি ছাড়াও আরও সাতটি ভাষায় ব্যবহার করা যাবে এই ব্রাউজার৷ সেগুলি হল, হিন্দি, গুজরাটি, মালয়ালম, তেলুগু, তামিল, মারাঠি ও কন্নড়৷ ব্রাউজার খুলে সেটিংস অপশনে গিয়ে পছন্দমতো ভাষা বেছে নিতে পারবেন গ্রাহকরা৷ একটি ব্রাউজারের মধ্যেই রয়েছে নিউজ, ভিডিও থেকে শুরু করে ভয়েজ কমান্ডের সুবিধা।
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে