দুরন্ত অফার জিও গ্রাহকদের জন্য! মাসিক ওটিটি-পাস এবার মিলবে ৮৪ দিন ও একবছরের জন্যও। একবার রিচার্জ করে নিলেও হাজারেও বেশি লাইভ টিভি চ্যানেল, গুচ্ছ প্রিমিয়াম বিনোদনের সুযোগ মিলবে। স্বাভাবিক ভাবেই এই ঘোষণায় উচ্ছ্বসিত গ্রাহকরা।
বলে রাখা ভালো এই ঘোষণার ফলে ওটিটি-পাস রিচার্জের অপশন এক থেকে বেড়ে হল তিন। জেনে নেওয়া যাক তিনটি অফারই। ১) ২০০ টাকা- ২৮ দিনের মেয়াদ। ৩০ জিবি হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি। ‘ভয়েস অনলি’ প্যাক ছাড়া অন্যান্য সক্রিয় বেস প্ল্যান ইউজাররা এই প্যাকটি নিতে পারবেন। ২) এতে ৮৪ দিনের ভ্যালিডিটি বা মেয়াদের সঙ্গে মোট ৯০ জিবি হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি-র সুবিধা মিলবে। ৩ মাস বা ১ বছরের বেস প্ল্যান ব্যবহারকারী সমস্ত জিও গ্রাহকদের জন্যই রয়েছে এই প্ল্যানটি (এক্ষেত্রেও ‘ভয়েস অনলি’ প্যাক বাদে)। ৩) ৩৬৫ দিনের মেয়াদের পাশাপাশি এতে রয়েছে মোট ৩৬৫ জিবি হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড 5G। তবে এটা শুধুমাত্র ১ বছরের সক্রিয় বেস প্ল্যান ব্যবহারকারী গ্রাহকদের জন্যই (এক্ষেত্রেও ‘ভয়েস-অনলি’ প্যাক বাদে) লভ্য। নয়া দুই অফারই শুক্রবার থেকে লভ্য হয়ে গিয়েছে। মাই জিও অ্যাপ, জিওর অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত রিটেইল আউটলেটগুলির মাধ্যমে রিচার্জ করা যাবে।
আরও পড়ুন:
কী কী রয়েছে এই বিনোদন প্যাকেজে
১৫টি প্রিমিয়াম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং জিওটিভি অ্যাপের মাধ্যমে ১,০০০-এরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা। যার মাসিক মূল্য ১,৫০০ টাকারও বেশি। এর মধ্যে রয়েছে ইউটিউব প্রিমিয়াম (টিভি, ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসে বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ড প্লে, অফলাইন ডাউনলোডের সুবিধা), জিও হটস্টার মোবাইল (লাইভ স্পোর্টস, হটস্টার অরিজিনালস এবং ব্লকবাস্টার হলিউড কন্টেন্ট), আমাজন প্রাইম (প্রাইম ভিডিও স্ট্রিমি। রয়েছে অতিরিক্ত ১২টি প্রিমিয়াম OTT অ্যাপ দেখার সুযোগও। যার মধ্যে রয়েছে সোনি লিভ, জি৫, ফ্যানকোড, হইচইয়ের মতো জনপ্রিয় মঞ্চও। এর পাশাপাশি একহাজারেরও বেশি লাইভ টিভি চ্যানেলও দেখা যাবে। যার মধ্যে রয়েছে স্টার প্লাস এইচডি, কালার্স এইচডি, কার্টুন নেটওয়ার্ক, ডিসকভারির মতো চ্যানেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেহালায় মহিলাকে পিষে দিল বাস, রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
-
পরীক্ষায় পাশ করলেও নিয়োগ হয়নি, ‘ঘাস খেয়ে’ প্রতিবাদ কেরলের হবু শিক্ষকদের
-
বর্ষার ঘন জঙ্গলে গা ঢাকা দেওয়া সুবিধার! মাওবাদীদের খুঁজতে বৃষ্টিতেও অভিযান পুরুলিয়া পুলিশের
-
১৮ বছরেই ঘণ্টায় ১৪৬ কিমি গতি, ‘বোলিংয়ের বৈভব’ পেয়ে গেল ভারত! কে এই পেসার?
-
‘সব রাস্তা ক্যামাক স্ট্রিটে…’, ভবানীভবনে অভিষেকের আপ্তসহায়ককে জেরা নিয়ে বললেন ঋতব্রত