সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২জি, ৩জি’র মায়া কাটিয়ে আমরা এখন ৪জির যুগে বসবাস করছি৷ এসে গিয়েছে ৫জি’ও৷ কিন্তু এখনও ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের থেকে একাধিক অভিযোগ শোনা যায়৷ দেশের বিভিন্ন টেলিকম সংস্থাকে কাঠগড়ায় তোলেন তাঁরা৷ এই অবস্থায়, দেশের দ্রুততম ডাউনলোড স্পিডসম্পন্ন মোবাইল সংস্থাগুলির তালিকা প্রকাশ করেছে দেশের টেলিকম নিয়ামক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই৷
[ আরও পড়ুন: ভারতের বাজারে এল Nokia 7.2, জেনে নিন কীভাবে সস্তায় কেনা যাবে ফোনটি ]
জানা গিয়েছে, আগস্ট মাসে প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে ৪জি ডাউনলোড স্পিডে দেশের সমস্ত টেলিকম সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে রিলায়েন্স জিও৷ এই নেটওয়ার্কের ডাউনলোড স্পিড গড়ে ২১.৩ এমবিপিএস৷ গত জুলাই মাসে যা ছিল ২১.০ এমবিপিএস৷ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি৷ এক সময়ে যে ভোডাফোনের নেটওয়ার্ককে সেরা বলে গণ্য করা হত, এখন জিও-র সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে সেই সংস্থা৷ সমীক্ষা রিপোর্ট বলছে, আগস্ট মাসে ভোডাফোনের ডাউনলোড স্পিড দাঁড়িয়েছে ৫.৫ এমবিপিএস৷ জুলাই মাসে যা ছিল ৫.৮ এমবিপিএস৷ অর্থাত্ জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে কমেছে ভোডাফোনের ডাউনলোড স্পিড৷
[ আরও পড়ুন: কলকাতার যুবতীর টুইটার অ্যাকাউন্টে পাক হ্যাকারদের হানা, বিতর্কিত মেসেজ প্রধানমন্ত্রীকে ]
এখানেই শেষ নয়, ট্রাইয়ের রিপোর্ট বলছে, আগস্ট মাসে ৪জি ডাউনলোড স্পিড কমেছে টেলিকম সংস্থা এয়ালটেলেরও৷ জুলাইয়ে ৮.৮ এমবিপিএস ডাউনলোড স্পিড থাকলেও, আগস্টে সেই স্পিড হয়েছে ৮.২ এমবিপিএস৷ জানা গিয়েছে, ২০১৮-তেও দ্রুততম ৪জি অপারেটর ঘোষিত হয়েছিল রিলয়েন্স জিও৷ চলতি বছরের ন’মাস কেটেছে৷ এখনও সেই শীর্ষ স্থান ধরে রেখেছে মুখেশ আম্বানির সংস্থা৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের