সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপট রুখতে অর্ধেক বিশ্বে লকডাউন চলছে। স্তব্ধ প্রায় সমস্ত কাজকর্ম। তালা ঝুলেছে আদালতের গেটেও। ফলে বিচারপ্রক্রিয়ার জন্য ভিডিও কনফারেন্সই ভরসা। জুমকলে এক মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিলের সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের বিচারপতি। যা সে দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম। তবে ভিডিও কলে ফাঁসির সাজা দেওয়ার নিন্দায় সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।
২০১১ সালে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মালয়েশিয়ার নাগরিক ৩৭ বছরের পুনাথন জেনাসন। সিঙ্গাপুরে মাদকের চোরাচালানকে চূড়ান্ত অপরাধ হিসাবে গণ্য করা হয়। সেই মামলার শুনানি চলছিল। শুক্রবার জুমকলে শুনানিতে তাঁকে ফাঁসির সাজা দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে ফের আপিল করেছেন পুনাথন।
[আরও পড়ুন : ডাক্তার ও নার্সদের সংক্রমণের ঝুঁকি কমাতে নয়া উদ্যোগ, আমরির করোনা ওয়ার্ডে ঘুরছে রোবট]
সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের এক মুখপাত্র বলেন, “পুনাথন জেনসন বনাম সিঙ্গাপুর সরকারের মামলা চলছিল। মাদক পাচার মামলায় শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে ফাঁসির সাজা দেয় বিচারপতি। যা দেশের বিচারপ্রক্রিয়ার ইতিহাসে এই প্রথম।” এদিকে পিনাথনের আইনজীবী পিটার ফের্নান্দো বলেন, “জুম অ্যাপ ব্যবহার করে রায়দানের বিরোধিতা আমি করিনি। কারণ এই মামলায় বাদানুবাদ শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র বিচারপতির রায়দান বাকি ছিল। ফলে এদিন জুম অ্যাপে বিরাপতির রায় স্পষ্টভাবেই শোনা গিয়েছে। ফলে এতে আপত্তি নেই।”
[আরও পড়ুন : বিজ্ঞানের অগ্রগতি! এবার মুখে মাস্ক পরেই খাবার খাওয়া যাবে অনায়াসে]
তবে সিঙ্গাপুরের সু্প্রিম কোর্টের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। এশিয়ার হিউম্যান রাইটস ওয়াচডগের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, “সিঙ্গাপুরের এই মৃত্যুদণ্ডের সাজা অমানবিক। তাও আবার জুম অ্যাপে এভাবে কাউকে মৃত্যুর সাজা শোনানো নিসন্দেহে চূড়ান্ত মর্মান্তিক।”
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!