Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Maruti Suzuki e-Vitara

বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় ‘মাস্টারস্ট্রোক’, একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে হাজির মারুতির ‘ই-ভিতারা’

দীর্ঘ প্রতীক্ষার অবসান! ক্রেতাদের জন্য বড় চমক মারুতি সুজুকির। নয়া বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় গ্র্যান্ড এন্ট্রি। দূষণহীন যাতায়াত আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তারা নিয়ে এল তাদের তুরুপের তাস— ‘ই-ভিতারা’ (e-Vitara)। দীর্ঘদিন ধরে এই বৈদ্যুতিক এসইউভি-র জন্য অপেক্ষা করছিলেন গাড়িপ্ৰেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মারুতি বুঝিয়ে দিল, আগামীর পথ হবে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৫:৪২

options
link
বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় ‘মাস্টারস্ট্রোক’, একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে হাজির মারুতির ‘ই-ভিতারা’ zoom
বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় মারুতি-সুজুকির 'গ্র্যান্ড এন্ট্রি'।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! ক্রেতাদের জন্য বড় চমক মারুতি সুজুকির (Maruti Suzuki)। নয়া বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় গ্র্যান্ড এন্ট্রি। দূষণহীন যাতায়াত আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তারা নিয়ে এল তাদের তুরুপের তাস— ‘ই-ভিতারা’ (e-Vitara)। দীর্ঘদিন ধরে এই বৈদ্যুতিক এসইউভি-র জন্য অপেক্ষা করছিলেন গাড়িপ্ৰেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মারুতি বুঝিয়ে দিল, আগামীর পথ হবে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।

বঙ্গবাজারে এ গাড়ির প্রবেশ শুধুমাত্র একটি নয়া মডেলের লঞ্চ নয়, বরং মধ্যবিত্তের নাগালে উন্নত ইলেকট্রিক প্রযুক্তির হদিশ। ই-ভিতারা-র নকশায় রয়েছে অত্যাধুনিক ছোঁয়া। এর বোল্ড লুক, স্লিক এলইডি লাইটিং এবং এরোডাইনামিক স্টাইলিং রাস্তাতেও সকলের নজর কাড়বে। তবে শুধু রূপ নয়, গুণের দিক থেকেও এই গাড়ি টেক্কা দিতে পারে যে কাউকে।

Advertisement

সংস্থা জানিয়েছে, ই-ভিতারা দুটি ভিন্ন ব্যাটারি প্যাকে বাজারে আসছে— ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার। ফলে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। একবার ফুল চার্জ দিলে এই গাড়ি ৪৪১ কিলোমিটার থেকে ৫৪৩ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। দীর্ঘ যাত্রায় রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই এই বিশেষ ব্যবস্থা। সাইলেন্ট ড্রাইভ এবং তাৎক্ষণিক টর্ক চালককে দেবে এক অন্যরকম রোমাঞ্চ।

প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তার দিকেও বাড়তি নজর দিয়েছে মারুতি। নেক্সট জেনারেশন সেফটি ফিচার এবং ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম থাকছে এই এসইউভি-তে। ভেতরের কেবিন অত্যন্ত প্রিমিয়াম এবং এতে রয়েছে আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম। স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে চালক সবসময় ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

তবে সবচেয়ে বড় চমক এর সাশ্রয়ে। পেট্রোল বা ডিজেল গাড়ির আকাশছোঁয়া খরচের বদলে ই-ভিতারা চালাতে খরচ হবে প্রতি কিলোমিটারে মাত্র ১ টাকার কাছাকাছি। ফলে পকেটের চাপ কমিয়ে বিলাসবহুল সফরের সুযোগ মিলবে অনায়াসে। কার্বন নিঃসরণের ঝুঁকিও নেই। সব মিলিয়ে, ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় মারুতির এই ‘গ্র্যান্ড এন্ট্রি’ বাজার কাঁপাতে প্রস্তুত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.