Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
স্প্য়াম কল

অবাঞ্ছিত কল রিসিভ করে ক্লান্ত? মুক্তি পান এই পাঁচ সহজ উপায়ে

DND পরিষেবা ছাড়াও রয়েছে আরও কিছু পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০১৯, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০১৯, ২১:৪২

options
link
অবাঞ্ছিত কল রিসিভ করে ক্লান্ত? মুক্তি পান এই পাঁচ সহজ উপায়ে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো ব্যস্ততার মধ্যে হঠাৎ ফোন বেজে উঠলে হাত খালি করে তা ধরতে সমস্যা হয় বইকী। আর তখন যদি দেখা যায়, সে ফোনটি আসলে ধরার কোনও প্রয়োজনই ছিল, তখন মেজাজ হারানোটাই স্বাভাবিক। দিনভর একাধিক স্প্যাম কলে বিরক্ত হতে হয় অনেককেই। কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবিমা, ক্রেডিট কার্ড পরিষেবা ইত্যাদি প্রভৃতি নানা জায়গা থেকে ফোন আসে। যা সাধারণত কাজের থেকে অকাজেরই বেশি হয়। কিন্তু এর থেকে মুক্তির উপায়? একটা নয়, বেশ কয়েকটি উপায়ে এই অবাঞ্ছিত ফোন কল থেকে দূরে থাকা সম্ভব। জেনে নিন, এমনই কিছু সহজ পদ্ধতি।

DND পরিষেবা:
সবচেয়ে জনপ্রিয় ও সহজ পদ্ধতি। ডু নট ডিসটার্ব সার্ভিস। কীভাবে অ্যাকটিভেট করবেন? খুব সহজ। ১৯০৯-এ ফোন করুন অথবা ‘START 0’ টাইপ করে একই নম্বরে এসএমএস করুন। ব্যস, আপনার কাজ শেষ। ভয়েস কল অথবা এসএমএস-এর কয়েক ঘণ্টা পরই স্প্যাম কল আসা বন্ধ হয়ে যাবে।

Advertisement

[আরও পড়ুন: ইচ্ছেমতো করা যাবে না ফেসবুক লাইভ, জারি কড়া নিয়মাবলি]

কলারকে ব্লক করা:
কোনও পরিষেবা অ্যাকটিভেট করতে না চাইলেও সমস্যা নেই। শুধু অবাঞ্ছিত কলটির নম্বর দেখে সেটিকে ব্লক লিস্টে ফেলে দিন। তাছাড়া ট্রু কলারের মতো কোনও অ্যাপ ব্যবহার করলে ফোন রিসিভ করার আগেই দেখিয়ে দেয় সেটি স্প্যাম কল কিনা। ফোন বাজলে কলটি কেটে নম্বরটি ব্লক করে দিলেই সমস্যা মিটে গেল।

রিপোর্ট স্প্যাম ফিচারের ব্যবহার:
আপনার স্মার্টফোনেই রিপোর্ট স্প্যাম অপশনটি পাবেন। যদি কোনও নম্বর থেকে লাগাতার ফোন আসে তবে সরকারের কাছে অনলাইনে অভিযোগও জানাতে পারেন।

অনলাইন সাইটগুলিতে নিজের নম্বর দেবেন না:
নানা অনলাইন সাইটে সার্ফিং করতে গেলে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করতে বলে। আপনিও নানা তথ্য পেতে তা করেও দেন। কিন্তু সমস্ত ওয়েবসাইটে মোবাইল নম্বর দেওয়া মানে নিজের বিপদই বাড়ানো। কারণ অনেক ওয়েবসাইটই স্প্যামারদের মোবাইল নম্বর বিক্রি করে।

[আরও পড়ুন: ফাঁস Oppo Reno-র নয়া মডেলের লুক, ফ্রন্ট ক্যামেরা দেখলে তাক লাগবে]

অ্যাপ ইনস্টল করুন:
গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই একাধিক স্প্যাম কল ব্লকার অ্যাপ পাওয়া যাবে। সেটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তাহলে আর অবাঞ্ছিত কল নিয়ে সমস্যায় পড়তে হবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.